Breaking News
Home / TRENDING / সীমান্তে ব্যাকফুটে গিয়ে তড়িঘড়ি আজ রাজনাথের সঙ্গে বৈঠকে চিনা প্রতিরক্ষামন্ত্রী

সীমান্তে ব্যাকফুটে গিয়ে তড়িঘড়ি আজ রাজনাথের সঙ্গে বৈঠকে চিনা প্রতিরক্ষামন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর কাছে তাড়া খেয়ে পিছু ঘটেছিল পিপলস লিবারেশন আর্মি (People Liberation Army)। ভারত-চীন সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর দাপট দেখিয়ে এবার আলোচনায় বসতে রাজি বেজিং। সীমান্তে ভারতীয় সেনার আগ্রাসনে চিন্তিত চিন এবার বৈঠকের প্রস্তাব পাঠালো ভারত সরকারের কাছে। রাশিয়ায় চলা সাংহাই রাষ্ট্রগোষ্ঠীর বৈঠকের সময়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে চিনা প্রতিরক্ষামন্ত্রী আলাদা বৈঠক করতে চেয়েছেন বলে সরকারি সূত্রে খবর। আজ শুক্রবার ওই বৈঠক হওয়া সম্ভব। গত চার মাস ধরে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনার জন্য সরাসরি চিনকেই দায়ী করে একাধিক বিবৃতি দিয়েছে নয়াদিল্লি।‌ এ প্রসঙ্গে বিদেশ মন্ত্রক জানিয়েছে, গত চার মাস ধরে লাদাখে যে পরিস্থিতি তৈরি হয়েছে সে জন্য দায়ী চিন। তিনদিনের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (Shanghai Cooperation Organisation) সামিটে অংশ নিতে গত বুধবার রাশিয়া পৌঁছন রাজনাথ সিং (Rajnath Singh)। তবে চিনা প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কোনও বৈঠক তাঁর কর্মসূচীতে ছিল না।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘‘কিন্তু গত চার মাস ধরে পরিস্থিতি পর্যালোচনা করে এটাই স্পষ্ট হয়েছে যে, লাদাখ সীমান্তে পরিস্থিতির অবনতির জন্য চিনই দায়ী। চিন একতরফা ভাবে সীমান্তের স্থিতাবস্থা নষ্ট করার চেষ্টা করে চলেছে। যার ফলে গত তিন দশকে সীমান্তে যে শান্তি ও সুস্থিতি বজায় ছিল, তা বিঘ্নিত হয়েছে। ভারত বিশ্বাস করে সমস্ত বকেয়া বিষয়গুলি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে মেটানো সম্ভব।’’ চিনকে দায়ী করে চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়ত বলেছেন, ‘‘সীমান্ত সামলানোর জন্য চিনের সঙ্গে ১৯৯৩ সালে নির্দিষ্ট ব্যবস্থা তৈরি করা হয়েছিল। তা সত্ত্বেও মাঝে মাঝেই চিনের পক্ষে সীমান্তে আগ্রাসন লক্ষ্য করা গিয়েছে। ভারত সব ধরনের আগ্রাসন রুখতে সক্ষম।’’ 

সম্প্রতি, প্যাংগং লেকের (Pengong Lake) উত্তর ও দক্ষিণ অংশ দখল করে নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। হারি যুদ্ধে এমনিতেই পিপল লিবারেশন আর্মি থেকে অনেক এগিয়ে ভারত। গালওয়ান ঘাঁটিতে ভারতীয় সেনার (Indian Army) ওপর অতর্কিত হামলা চালিয়েছিল চিনা সেনাবাহিনী। ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভারত ৪৮০০ কিলোমিটারের সীমান্তে এখন কড়া প্রস্তুতি রেখেছে ভারত। যুদ্ধবিমান থেকে ট্যাংক সবকিছুই রাখা হয়েছে ভারত-চিন সীমান্তে। ভারতের এমন দৃপ্ত পদক্ষেপে দেখে ভাবনাচিন্তা শুরু করেছে চিন। সেনা স্তর পর্যায়ে বৈঠক চলছে ধারাবাহিকভাবে। কিন্তু সীমান্তে জট কিছুতেই খুলতে চাইছে না। এবার কৌশলী পদক্ষেপ নিয়ে সরাসরি প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে আগ্রহ দেখিয়েছে বেজিং।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *