Breaking News
Home / TRENDING / পাক তৎপরতার আঁচ পেয়ে সীমান্তে ট্যাঙ্ক পাঠাচ্ছে ভারত, জানুন বিস্তারিত

পাক তৎপরতার আঁচ পেয়ে সীমান্তে ট্যাঙ্ক পাঠাচ্ছে ভারত, জানুন বিস্তারিত

ওয়েব ডেস্ক:

নিয়ন্ত্রণ রেখায় পাক তৎপরতা, পাল্টা পঞ্জাব ও রাজস্থানের ভারত-পাক সীমান্তে সেনা ও ট্যাঙ্ক সমাবেশ শুরু করল ভারত।

গত কয়েক দিন ধরে কানপুর, ঝাঁসি থেকে সেনাবাহিনীর ট্যাঙ্ক ফরওয়ার্ড পোস্ট লোকেশনে এগোচ্ছে। পঞ্জাবের আবহারল ও রাজস্থানের বারমেঢ়-এ সেনা তৎপরতা লক্ষ্য করা গিয়েছে। এমনটাই খবর সংবাদমাধ্যমে।

উল্টো দিকে সীমান্ত পাড়ে পাঞ্জাব ও রাজস্থান সীমান্ত ঘেঁষা গ্রামগুলি থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে পাক সরকার। এবং অমৃতসর ও জম্মুর সাম্বায় আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষে সেনা সমাবেশ করছে তারা।

উল্লেখ্য, পুলওয়ামা হামলা ও বালাকোটে বায়ুসেনার পাল্টা আঘাত নিয়ে এখনও চাপানউতোর চলছে দু’দেশের মধ্যে। পাশাপাশি ক্রমাগত অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে সীমান্তে গোলাগুলি চালাচ্ছে পাক সেনা। এসব দেখে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় সতর্ক রাখা হয়েছে ভারতীয় সেনাকে। এবার পাক তৎপরতার পাল্টা সেনা ও ট্যাঙ্ক সমাবেশ ভারতের। যাতে তেমন পরিস্থিতি সামলানো যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *