Breaking News
Home / TRENDING / বেআইনি অস্ত্রের রমরমা রাজধানীতে, উদ্বেগে দিল্লি পুলিশ

বেআইনি অস্ত্রের রমরমা রাজধানীতে, উদ্বেগে দিল্লি পুলিশ

নিজস্ব প্রতিনিধি।‌

দেশের রাজধানীতেই বেআইনি অস্ত্রের রমরমা! সম্প্রতি দিল্লি পুলিশের (Delhi Police) তদন্তে উঠে এসেছে এমনই উদ্বেগজনক তথ্য। গত বছর ১৫ সেপ্টেম্বর অবধি দিল্লিতে ৫৫৮টি অবৈধ অস্ত্রের অভিযোগ দায়ের হয়েছে। ২০১৮ সালে একই ধরনের ১৫১৫টি অভিযোগ দায়ের হয়েছে। যার ফলস্বরূপ গ্রেফতার হয়েছে ১৮৪১ জন। মাত্র দু’বছরের পরিসংখ্যানেই চোখ কপালে উঠেছে দিল্লি পুলিশের।

দিল্লি পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, মূলত বিহার, পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশ থেকে এই বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র রাজধানীর বুকে আসছে। শুধু দিল্লি নয়, এই অস্ত্র পৌঁছে যাচ্ছে হরিয়ানা, পাঞ্জাব ও উত্তরপ্রদেশে। ওই পুলিশ কর্তা আরো জানিয়েছেন, এমন নৈপুণ্যে ওই সমস্ত অস্ত্রগুলো তৈরি করা হয়েছে, যা দেখে আসল না নকল, তার পার্থক্য করা দুস্কর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি একটি ৩২ এম পিস্তল তৈরি করতে অস্ত্র কারবারীদের ১৫-২০ হাজার টাকা খরচ হচ্ছে। যার বিক্রয় মূল্য ২৫ হাজার টাকা। ৯ এম পিস্তল তৈরিতে ১৫-২০ খরচ হলেও, তা বিক্রি করা হচ্ছে ৩০ হাজারে। ৩০ এম পিস্তল তৈরিতে ২৫ হাজার খরচ করে মিলছে ৩৫ হাজার। এত সস্তায় অস্ত্র মেলায় দুষ্কৃতীদের হাতে চলে আসায়, তা মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে দিল্লি পুলিশের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *