ওয়েব ডেস্ক:
জামাত-ই-ইসলামির জম্মু-কাশ্মীরকে ইতিমধ্যে নিষিদ্ধ করেছে কেন্দ্র। দেশবিরোধী কাজে যুক্ত সংগঠনটিকে আগামী পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। সূত্রের খবর, জামাতের পর স্বরাষ্ট্রমন্ত্রকের রাডারে রয়েছে হুরিয়ত কনফারেন্সের মতো বিচ্ছিন্নতাবাদী সংগঠনও।
তদন্তকারীদের মতে, একাধিক দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত জামাত। সমস্যা হল জামাতই তৃণমূল স্তরে হুরিয়তের হয়ে কাজ করছে বলে খবর আসছে। জঙ্গি কার্যকলপের সাহায্যের জন্য পাকিস্তান থেকে আসা অর্থ কাশ্মীরে আত্মগোপন করে থাকা জঙ্গিদের কাছে পৌঁছে দেওয়া থেকে শুরু করে, ধর্মের নামে মগজধোলাই। জানা গিয়েছে ইত্যাদি কাজ হুরিয়তকে সামনে রেখে জামাত করত।
সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ ও সংশ্লিষ্ট দফতরের অধিকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকেই জামাতের বিরুদ্ধে একাধিক জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার প্রমাণ দেন তদন্তকারীরা। এরপরই জামাতকে নিষিদ্ধ করার প্রস্তাব পাশ হয়। উল্লেখ্য, পুলওয়ামা কাণ্ডের পর বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে একাধিক কড়া সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। পাঁচ শীর্ষ বিচ্ছিন্নতাবাদী নেতার নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। এবং গত কয়েকদিন ধরে জম্মু-কাশ্মীরে একাধিক বিচ্ছিন্নতাবাদী নেতার বাড়িতে তল্লাশি চালিয়েছে এনআইএ। তল্লাশিতে হুরিয়ত কনফারেন্স নেতা মিরওয়াইজ উমর ফারুকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে হটলাইন পরিষেবার সরঞ্জাম। যার মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ করা হত। এছাড়া তদন্তকারীরা হাতে পেয়েছেন বেশ কিছু নথি। যাতে ভারত বিরোধী বিভিন্ন বিষয়ের উল্লেখ রয়েছে। যদিও সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখযমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি।
তবে নতুন খবর হল, পাকিস্তান থেকে জঙ্গি সংগঠনগুলি যে টাকা পাঠাত, জামাতের পাশাপাশি তা হুরিয়তের হাত দিয়েও পৌঁছে যেত কাশ্মীরে আত্মগোপন করে থাকা জঙ্গিদের হাতে। ফলে কেন্দ্রের র্যাডারে এবার হুরিয়তও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news