Breaking News
Home / TRENDING / বাগুইআটিতে বিধ্বংসী অগ্নিকান্ড

বাগুইআটিতে বিধ্বংসী অগ্নিকান্ড

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

লকডাউনের মধ্যেই বাগুইআটি (Baguhati) ফলের বাজারে বিধ্বংসী আগুন। ফলে আগুনে ভস্মীভূত হয়েছে পাঁচটি দোকান। শনিবার রাতে আগুন লাগে বাগুইআটির ফল বাজারে। দমকলের চারটি ইঞ্জিন যায় ঘটনাস্থলে। আসে বাগুইআটি থানার পুলিশও। জানা গিয়েছে, বাজারের ১০টি দোকানে এই মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। বহু কষ্টে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দমকল কর্মীরা। রাত সাড়ে ১০টা নাগাদ আগুন লাগার খবর পেয়েই দোকানদাররা রাস্তায় বেরিয়ে এসেছে।

ঘটনাস্থলে প্রচুর ব্যবসায়ী এবং সাধারন মানুষ জমায়েত করে‌, এবং পুলিশ মাইকিং করে সামাজিক দূরত্ব বজায় রাখার ঘোষণা করতে থাকে। আগুন লাগার প্রকৃত কারন জানা যায়নি। তবে শর্ট সার্কিটে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকল ও পুলিশের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *