Breaking News
Home / TRENDING / অস্ত্রোপচারের পর কেমন আছেন পরম ঘরণী?

অস্ত্রোপচারের পর কেমন আছেন পরম ঘরণী?

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স,

সোমবার একপ্রকার চুপিসারেই বিয়ে সারেন পিয়া ও পরম। বিয়ের পরদিনই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন পিয়া চক্রবর্তী৷ মঙ্গলবার এই সমাজকর্মী তথা শিল্পীর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে৷ পরমব্রত চট্টোপাধ্যায়ের সদ্য বিবাহিতা স্ত্রীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গিয়েছে৷

পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তীর বিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে৷ এর আগে পিয়া ছিলেন সঙ্গীতশিল্পী অনুপম রায়ের ঘরনি৷ তাঁদের ৬ বছরের দাম্পত্য শেষ হয়ে যায় ২০২১ সালে৷ প্রথম বিবাহবিচ্ছেদের ২ বছর পর ফের নতুন করে ঘর বাঁধলেন পিয়া।

প্রসঙ্গত সোমবারই ঘরোয়া ও ছিমছাম অনুষ্ঠানে রেজিস্ট্রি বিয়ে করেন পরমব্রত এবং পিয়া ৷ আমন্ত্রিত ছিলেন দুই পরিবারের পরিজনরা এবং একান্ত ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা৷ এর পরই তাল কাটল আনন্দমুহূর্তের৷ বিয়ের পর সোমবার গভীর রাত থেকে পিয়ার কোমর এবং পিঠে যন্ত্রণা শুরু হয়৷ কিছু দিন আগেই পিয়ার কিডনিতে পাথর জমে যাওয়ার সমস্যা ধরা পড়ে৷ সেই শারীরিক সমস্যার কারণেই যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন পিয়া৷ তারপরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *