জয় ঘোষ । “এই বাজেট জনমুখি বাজেট। ভারতবর্ষের মানুষের বাজেট। এই বাজেট ভারতবর্ষকে নতুন দিশা দেখাবে। বাজেট নিয়ে তৃণমূল কী জানাচ্ছে সেটা নিয়ে আমর কোনও আগ্রহ নেই। আমি এটুকু বুঝি ২০২২ সালের মধ্যে সবার সবার জন্য বাড়ি হবে, বিদ্যুৎ হবে,জল হবে চাষিদের আয় দ্বিগুন হবে। শুক্রবার কেন্দ্রীয় বাজেট নিয়ে মন্তব্য মুকুল রায়ের।
রেলে বেসরকারিকরণ ইস্যুতে মুকুল রায় বলেন, ” এটা এখন শুধু ভারতবর্ষ নয়। এটা এখন পৃথিবীর বর্তমান পরিকল্পনা। এখন আর ভরতুকি দিয়ে কোনও কিছু চলে না। এখন বর্তমান পরিকল্পনা হল যৌথ উদ্যোগ। সেই যৌথ প্রকল্পে সরকারও থাকবে। বাইরের লোকও থাকবে। সবাই মিলেই কাজ হবে” তিনি আরও বলেন, “বাজেটটা ফেব্রুয়ারি মাসে হয়েছিলও। তাঁর বিরুদ্ধে অভিযোগই করেছিল তৃণমূল কংগ্রেস। সেটা একটা স্বপ্ন দেখানো বাজেট। ভারতবর্ষের মানুষ বল্লো আমরা এই স্বপ্নই দেখবো। আমরা তোমার কথা শুনবো না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী দেখতে চাই না। তাই তার বিরুদ্ধে রায় দিয়েছে।” তৃণমূল সাংসদ ডেরেক বলতে থাক আর বিজেপি এগোতে থাক বলে তৃণমূলের রাজ্যসভার সাংসদের পালটা প্রতিক্রিয়া দিলেন মুকুল রায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news