নিজস্ব সংবাদদাতাঃ
শনিবার শশি থারুর বিরুদ্ধে সমন জারি করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার থিরুবন্তপুরমের একটি সভায় কংগ্রেস নেতা মন্তব্য করেন, ২০১৯ লোকসভা ভোটে যদি বিজেপি জেতে তবে এই দেশে হয়ে যাবে ‘হিন্দু-পাকিস্তান’। এই বিতর্কীত মন্তব্যের পরিপ্রেক্ষিতেই আদালত সমন জারি করল। আইনজীবী সুমিত চৌধুরীর আদালতকে জানান, কংগ্রেস নেতার এই বক্তব্য বহু মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে, ভারতের সংবিধানকে হেয় করেছে, এমনকী সাম্প্রদায়িক সম্প্রতির বিশ্বাসকে আঘাত করে। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১৪ আগস্টের মধ্যে শশি থারুরকে আদালতে হাজির হতে বলা হয়েছে।
রাজনৈতিক মহলেও থারুরের ‘হিন্দু-পাকিস্তান’ মন্তব্য নিয়ে জল্পনা চলছে। বিজেপি চায় কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী থারুরের হয়ে ক্ষমা চান।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news