ওয়েব ডেস্ক:
পুজোয় ক্লাবগুলিকে টাকা দেওয়ায় আপাতত স্থগিতাদেশ দিল হাইকোর্ট৷ অন্তর্বতী স্থগিতাদেশ দিল কলকাতা উচ্চ ন্যায়ালয়৷ উদ্ভুত পরিস্থিতিতে নতুন করে কোনও ক্লাব বা পুজো কমিটিকে রাজ্য সরকার টাকা দিতে পারবে না৷সূত্রের খবর, আগামী মঙ্গলবার পর্যন্ত এই রায় বহাল থাকবে।
পুজোর ঢাকে কাঠি পড়তেই রাজ্য সরকার ঘোষণা করেছিল শহরের ও জেলার ক্লাবগুলিকে আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার। সেই টাকা দেওয়া নিয়েই আজ আদালত বেশ কিছু প্রশ্ন তুলেছে।
যেমন, ক্লাবগুলিতে টাকা দেওয়ার বিষয়ে কোনও গাইড লাইন আছে কী?
সাধারণ মানুষের ট্যাক্সের টাকা সরকার কী এভাবে দান করতে পারে?
সব সম্প্রদায়ের উৎসবেই কী টাকা দেবে রাজ্য সরকার?
রাজ্যের দেওয়া টাকা ক্লাবগুলো কোন খাতে খরচ করছে তা দেখভালের ব্যবস্থা আছে কী?
এইসঙ্গে আদালত জানিয়ে দিয়েছে, আগামী মঙ্গলবারের মধ্যে রাজ্য সরকার এই চাঁদা কোন ক্লাবগুলোকে কোন খাত থেকে দিচ্ছে তা জানাতে হবে হাইকোর্টকে৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news