চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আগামী সপ্তাহজুড়েই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহের মাঝে মঙ্গল ও বুধবার বাড়তে পারে ঝড়-বৃষ্টি। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে সপ্তাহের মধ্যেই। উত্তর ও দক্ষিণবঙ্গের ২১টি জেলায় হতে পারে ভারি বৃষ্টিপাত। এমনই পূর্বাভাস দিচ্ছে (আলিপুর আবহাওয়া দপ্তর Alipore Weather Office)। অসম ও তদসংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখা উত্তরবঙ্গ ও বিহারের ওপর দিয়ে বিস্তৃত। এর টানেই বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢুকছে।
আজ রবিবার আংশিক মেঘলা আকাশ কলকাতায়। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি । স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নীচে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৮ থেকে ৮২ শতাংশ। গতকাল সামান্য বৃষ্টি হয়েছে । মঙ্গলবার ও বুধবার কালবৈশাখীর সম্ভাবনা সবচেয়ে বেশি। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার পূর্বাভাস। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। রাজ্যের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির জেলাগুলি হল উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও মালদা এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। বুধবারে ও উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তর পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে বৃহস্পতিবার রাতে। এর প্রভাবে সপ্তাহন্তে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখন্ড সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি কোথাও কোথাও শিলাবৃষ্টি বা হালকা তুষারপাতের সম্ভাবনা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news