চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আজ ও কাল উত্তরবঙ্গে অতিবৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে তো বটেই উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি। আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। মহারাষ্ট্র থেকে সিকিম পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখাটি রয়েছে। উত্তরবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত এই নিম্নচাপ অক্ষরেখা। এটা নেই প্রচুর জলীয় বাষ্প ডুকছে উত্তর-পূর্ব ভারতে। তার প্রভাবেই ভারী বৃষ্টি। আজ ও কাল উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে প্রবল বৃষ্টির সম্ভাবনা। জারি করা হয়েছে অতি বৃষ্টির কমলা সর্তকতা। দার্জিলিং ও কালিম্পংয়ের ভারী বৃষ্টির সর্তকতা।
শুক্র-শনিবারও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সর্তকতা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ কলকাতায় সকালে মেঘলা আকাশ পরে আংশিক মেঘলা আকাশ। কয়েক দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে। বঙ্গোপসাগরে নিম্নচাপ সরে ছত্রিশগড়ে অবস্থান করছে। আরো দুদিন এটি ক্রমশ সরে উত্তরপ্রদেশের দিকে যাবে। মহারাষ্ট্র থেকে উত্তরবঙ্গ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখার অবস্থান। সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে।
মৌসুমী অক্ষরেখা থেকে ছত্রিশগড়ের নিম্নচাপ এলাকা হয়ে ওড়িশা বারিপদা থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আগামী কয়েকদিন এই সিস্টেম গুলির প্রভাবে উত্তরবঙ্গ সিকিম আসাম মেঘালয় উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি এবং বিহার উত্তর প্রদেশ ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে দক্ষিণের কঙ্কন ও গোয়াতে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news