Breaking News
Home / TRENDING / উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের জেরে বন্যার আশঙ্কা

উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের জেরে বন্যার আশঙ্কা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। আগামী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাত হবে সেখানে। তার প্রভাবে অতি ভারী বৃষ্টি চলবে অসম ও মেঘালয়ে। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গ জুড়ে। পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। অসম ও মেঘালয় ভারী বৃষ্টি চলবে। এর ফলে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হবে বলেই অনুমান করা হচ্ছে। মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। ফলে অসম ও মেঘালয় সহ উত্তর পূর্ব ভারতের সব রাজ্যেই প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

মৌসুমী অক্ষরেখার পশ্চিমবঙ্গ সক্রিয় তাই আগামী দু-তিন দিন দিল্লি সহ জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের একাংশ উত্তরাখন্ডে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়িতেই প্রবল বর্ষণ হবে। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা কোথাও কোথাও। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *