Breaking News
Home / TRENDING / এনকাউন্টারে খতম হায়দরাবাদ গণধর্ষণ কান্ডের ৪ অভিযুক্ত

এনকাউন্টারে খতম হায়দরাবাদ গণধর্ষণ কান্ডের ৪ অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদন:

হায়দ্রাবাদের পশু চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত ৪ জনের এনকাউন্টারে মৃত্যু হল। জানা গিয়েছে, ঘটনার পুননির্মান করতে অকুস্থলে নিয়ে যাওয়া হয়েছিল তাদের। সেখান থেকে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা তখন তাদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। ঘটনাস্থলে মৃত্যু হয় চারজন অভিযুক্তদের।

সংবাদ সংস্থা সূত্রে খবর, যেই জায়গায় ধর্ষণ ও পুড়িয়ে মারা হয়েছিল পশু চিকিৎসককে সেই জায়গায় তদন্ত করতে অভিযুক্ত আরিফ, নবীন, শিবা ও চেন্নাকেশাভুলুকে নিয়ে এসেছিল পুলিশ। তদন্ত করার পর ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়ার সময় সাদনগরে চাতানপল্লি থেকে পালানোর চেষ্টা করেন অভিযুক্তরা। এমনকি অভিযুক্তরা পুলিশের অস্ত্র ছিনিয়ে নেয় বলেও অভিযোগ ওঠে। আর তারপরেই এনকাউন্টারে ৪ জনকে গুলি করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই ওই ৪ জনের মৃত্যু হয়। 

ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে হায়দরাবাদের পুলিশ কমিশনার। এছাড়া ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে যাচ্ছেন পুলিশের বড় আধিকারিকরা। এই ঘটনার খবর শুনে খুশি হয়েছেন নিহত পশু চিকিৎসকের পরিবার। পরিবারের তরফে পশু চিকিৎসকের মা হায়দরাবাদ পুলিশকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বলেন, অভিযুক্তদের ভগবান শাস্তি দিয়েছেন। 

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *