Breaking News
Home / TRENDING / নিম্নচাপের প্রভাবে সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

নিম্নচাপের প্রভাবে সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

একের পর এক নিম্নচাপে একটানা বৃষ্টি দক্ষিণবঙ্গে। যার জেরে সপ্তাহ ভোর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ওড়িশা উপকূলে সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। সুস্পষ্ট নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ওড়িশা উপকূলে নিম্নচাপের সঙ্গী ঘূর্ণাবর্ত। রবিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরীর সম্ভাবনা। এর প্রভাবে আগামী সপ্তাহের শুরুতে ভারী বৃষ্টির পূর্বাভাস । মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র সৈকত সর্তকতা জারি করা হয়েছে। কলকাতায মূলত মেঘলা আকাশ। কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস। দু-এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি।গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি।
বাতাসের জলীয় বাষ্প এর পরিমাণ ৮১ থেকে ৯৭ শতাংশ । গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৩০.২ মিমি।

আজ কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টির সর্তকতা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে। শুক্রবারে ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রবিবার থেকে বৃষ্টি বাড়বে। রবিবারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের মতো উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় ও ভারী বৃষ্টির পূর্বাভাস। বেশকিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। নিম্নচাপের জেরে ২৫ আগস্ট পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে চলবে বৃষ্টি । উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস। আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই উত্তরবঙ্গে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *