Breaking News
Home / TRENDING / পাগড়ী কান্ডের বিহিত চাইতে কলকাতায় এলো গুরুদুয়ারা প্রবন্ধন কমিটি

পাগড়ী কান্ডের বিহিত চাইতে কলকাতায় এলো গুরুদুয়ারা প্রবন্ধন কমিটি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের দেহরক্ষী বলবিন্দর সিংকে পুলিশের লাঠিপেটা ও পরে তাঁর পাগড়ি খুলে নেওয়ার ঘটনায় ক্রমেই চাপ বাড়ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের ওপর। রবিবার পাগড়ি কাণ্ডে প্রতিবাদ জানাতে দিল্লির গুরুদ্বারা প্রবন্ধন কমিটির (Gurudwara Prabandhak Committee) এক প্রতিনিধি দল কলকাতায় পৌঁছায়। হাওড়া থানায় গিয়ে এ ঘটনায় বিহিত চেয়ে তদন্তের দাবি করতে চলেছেন তাঁরা। তারপর তাঁরা রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) সঙ্গে দেখা করতে যান। গুরুদ্বারা কমিটি কলকাতায় পৌঁছনোর পর শাসক দলের উদ্বেগ বেড়েছে। ফলস্বরূপ, তড়িঘড়ি স্বরাষ্ট্র মন্ত্রক একটি বিবৃতি দিয়ে বলেছে, একটি বিক্ষিপ্ত ঘটনাকে বিকৃত করে প্রচার করা হচ্ছে। এক ব্যক্তির কাছে বেআইনি অস্ত্র ছিল বলে পুলিশ আইন অনুযায়ী কাজ করেছে। সেটা কেবলই বিক্ষিপ্ত ঘটনা। বাংলায় শিখ ভাই বোনেরা শান্তি ও সম্প্রীতির পরিবেশে আনন্দের সঙ্গেই রয়েছে। শিখ সম্প্রদায়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা রয়েছে সরকারের। কিন্তু ওই ঘটনাকে একটি রাজনৈতিক দল বিভেদের রাজনীতি করতে চাইছে।

ঘটনা তীব্রতা প্রথমে আঁচ করতেই পারেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন। বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) উদ্দেশ্যে ক্ষোভ জানিয়ে টুইট করেন। ভারতীয় ক্রিকেটের টারবুনেটর একটি টুইটকে রিটুই করে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কিন্তু ঠিক নয়। বিষয়টি দেখুন।” এরপরই তাঁর রাগ বোঝাতে কয়েকটি ক্রুদ্ধ হওয়ার ইমোজি দিয়েছেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসার পর এমনিতেই চাপে পড়ে ছিল পশ্চিমবঙ্গ সরকার ও পুলিশ। হরভজনের টুইট প্রকাশ্যে আসার পর ঘটনায় নতুন করে ঘি পড়েছে।

পরে ঘটনার সমালোচনা করে পাঞ্জাবের কংগ্রেসের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের (Amrinder Singh) মিডিয়া উপদেষ্টা রবীন ঠকরাল টুইট করে বলেন, “পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং বলেছেন, এটা ঠিক হয়নি। পশ্চিমবঙ্গ পুলিশের হাতে এক শিখ যুবকের গ্রেফতারির সময় তাঁর পাগড়ি খুলে ফেলা হয়েছে। ওই যুবকের মানহানির ঘটনায় স্তম্ভিত মুখ্যমন্ত্রী। এই কাণ্ড যিনি ঘটিয়েছেন সেই পুলিশকর্মী শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে আবেদন করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।” শিরোমণি অকালি দলনেতা সুখবীর সিং বাদলও (Sukhbir Singh Badal) এই ঘটনার তীব্র সমালোচনা করে বলেন, “শিখ দেহরক্ষী বলবিন্দর সিংয়ের উপর পশ্চিমবঙ্গ পুলিশের আক্রমণ ও তাঁর পাগড়ি খুলে নেওয়ার ঘটনার কড়া নিন্দা করি। এই ঘটনা গোটা বিশ্বের শিখ সম্প্রদায়কে খেপিয়ে তুলেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানাই।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *