Breaking News
Home / TRENDING / কাশ্মীরেও মহা উত্থান মোদির, একক সংখ্যা গরিষ্ঠ বিজেপি, জয় গুপকর জোটের

কাশ্মীরেও মহা উত্থান মোদির, একক সংখ্যা গরিষ্ঠ বিজেপি, জয় গুপকর জোটের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

জম্মু কাশ্মীরের জেলা উন্নয়ন পরিষদের ভোটে সংখ্যাগরিষ্ঠ আসন দখল করল ফারুক আবদু্ল্লার নেতৃত্বাধীন গুপকর জোট। মোট ২৮০ টি আসনের মধ্যে তারা পেয়েছে ১১০টি আসন। পাশাপাশি একক বৃহত্তম দল হিসেবে উঠে এল বিজেপি। ৭৪ টি আসন পেয়েছে তাঁরা। এখনও পর্যন্ত বন্দিপোরা, কাপুরা, পুঞ্চ, রাজৌরির চূড়ান্ত ফল পাওয়া যায়নি।

 

জম্মু কাশ্মীরে ডিডিসির ২৮০ টি কেন্দ্রে ভোট হয়েছে মোট আট দফায়। ভোটগ্রহণ শুরু হয় ২৮ নভেম্বর। এছাড়াও কাশ্মীরের ৯৩৫টি পঞ্চায়েত ও সরপঞ্চের ১১ হাজারেরও বেশি শূন্যপদে ভোট হয়েছে। প্রতিটি আসনেরই ভোটগণনা শুরু হয়েছিল মঙ্গলবার সকালে। ৩৭০ ধারা প্রত্যাহারের পর এই প্রথম গণতান্ত্রিক ভোট হল। এখনও পর্যন্ত দেখা যাচ্ছে, গুপকর ও বিজেপিকে সরিয়ে রেখে, নির্দল প্রার্থীরা পেয়েছেন ৪৯টি আসন, কংগ্রেস পেয়েছে ২৬টি আসন, আপনি পার্টি পেয়েছেন ১২টি আসন, পিডিএফ, ন্যাশনাল প্যানথার্স পার্টি পেয়েছে দুটি করে আসন, বিএসপি পেয়েছে একটি আসন।

 

গুপকর জোটকে প্রথম থেকেই গুপকর গ্যাং বলতে শুরু করেছিল বিজেপি। দীর্ঘদিন বন্দী থাকার ফলে প্রচারেরও সুযোগ পাননি পিডিপি নেত্রী মেহেবুবা মুফতি বা ফারুক, ওমররা। তারপরেও এই জয়কে তাৎপর্যপূর্ণ মনে করছে জোট। তাঁদের মতে এই জয় আসলে বুঝিয়ে দিচ্ছে কেন্দ্রের সিদ্ধান্ত কাশ্মীরবাসীরা পছন্দ করেনি। অন্য দিকে, ৭৪ টি আসন জয়ে পরিবর্তনের আলো দেখছে বিজেপিও।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *