Breaking News
Home / TRENDING / নাগরিক সংশোধনী আইন নিয়ে পিছিয়ে আসবে না মোদী সরকার

নাগরিক সংশোধনী আইন নিয়ে পিছিয়ে আসবে না মোদী সরকার

নীল রায়।

নাগরিক সংশোধনী আইন (CAA) থেকে পিছু হটার প্রশ্ন নেই। বরং আরও বেশী করে তা প্রচার করে জনমানসে পৌঁছে দিতে হবে এই আইনের সুফল। আপাতত বিরো রাজনৈতিক দলগুলোর মোকাবিলায় এমনটাই পদক্ষেপ নিতে চলেছে বিজেপি (BJP)। যা প্রত্যেক রাজ্যের বিজেপি নেতৃত্বকে বার্তা দেওয়া হয়েছে। শুক্রবার যোধপুরের সভা থেকে অমিত শাহ (Amit Shah) বলেন, “সবাই এক হলেও আইন থেকে এক ইঞ্চিও সরবে না সরকার। কারণ এই সরকার ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে প্রতিবেশী দেশ থেকে ভারতে আসা মানুষজনের প্রতি দায়বদ্ধ।”

বিজেপি সভাপতি বলেন,”আমি আপনাদের আশ্বস্ত করছি। আপনারা ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে এসেছেন। এখানে কোনও অত্যাচার সহ্য করতে হবে না। সম্মানের সঙ্গে নাগরিকত্ব নিয়ে এখানে থাকবেন। মমতাদিদিকে ভয় পাবেন না।” তিনি আরও বলেন, “গণতন্ত্রে জনতাকে বিভ্রান্ত করা এত সহজ নয়। কাল থেকেই ঘরে ঘরে গিয়ে প্রচার শুরু হবে। আপনাদের ছড়ানো বিভ্রান্তি আমরা দূর করব।”

শাহের এমন বক্তব্যের পর নেতা-কর্মীরা ধরেই নিয়েছেন সিএএ আইনের ক্ষেত্রে শীর্ষ নেতৃত্ব আর পিছু হঠবে না। বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও অমিত শাহ সুর চড়িয়ে বিরোধীদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ করেছেন। পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা সিএএ আইনের ফলে লাভবান হওয়া শ্রেণীকে সামনে এনে জোরদার প্রচার করতে চাইছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *