চ্যানেল হিন্দুস্থান ডেস্ক :
এবার সৈকত রাজ্য গোয়ার পর্যবেক্ষক হলেন প্রাক্তন ক্রিকেটের কীর্তি আজাদ। বুধবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন এই সাংসদকে তৃণমূলের গোয়ার পর্যবেক্ষক করার সিদ্ধান্তে সবুজ সঙ্কেত দিয়েছেন।
এর আগে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কে গোয়ার পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল সহ পর্যবেক্ষক ছিলেন তৃণমূলে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও সৌরভ চক্রবর্তী। তবে গোয়ার বিধানসভা ভোটে মহারাষ্ট্র বাদী গোমনতক পার্টির সঙ্গে জোট করেও খালি হাতে ফিরতে হয়েছে।
নির্বাচনের পর পর্যবেক্ষকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় মহুয়া মৈত্রকে। অস্থায়ীভাবে পর্যবেক্ষক ছিলেন হরিয়ানার অশোক তানওয়ার। এবার স্থায়ী ভাবে এই সৈকত রাজ্যে জোড়া ফুল শিবিরের কাজ দেখাশোনা করবেন কীর্তি আজাদ।
সম্প্রতি একাধিক অভিযোগ তুলে তৃণমূল ছেড়েছেন ওই রাজ্যের রাজ্য সভাপতি কিরণ কান্ডলকর সহ একাধিক রাজ্য নেতা। রাজনৈতিক মহলের মতে এই অবস্থায় গোয়ায় তৃণমূলের পর্যবেক্ষক দায়িত্ব নেওয়া রীতিমতো চ্যালেঞ্জ কীর্তি আজাদের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news