Breaking News
Home / TRENDING / করোনায় মৃত্যু কলকাতা পুর নিগমের কর্মীর, মানতে নারাজ ফিরহাদ হাকিম

করোনায় মৃত্যু কলকাতা পুর নিগমের কর্মীর, মানতে নারাজ ফিরহাদ হাকিম

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে কলকাতা পুর নিগমের স্বাস্থ্য কর্মীর মৃত্যু হয়েছে! অথচ, তাঁর মৃত্যু করোনায় হয়েছে বলে স্বীকার করতে নারাজ প্রাক্তন মেয়র তথা বর্তমানে কলকাতা পুর নিগমের (Kolkata Municipal Corporation) প্রশাসক ফিরহাদ হাকিম। মৃতের নাম অমিত পাখিরা (৪৮)। তিনি গত কয়েক দিন ধরে কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চন্দননগরের বাসিন্দা অমিত পাখিরা শুক্রবার রাতে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত ব্যক্তি কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের অন্তর্গত জন্ম ও মৃত্যু নথিভুক্ত বিভাগের কর্মী ছিলেন। দিন দশেক আগে শেষ বার পুরসভায় গিয়েছিলেন তিনি। শরীরে জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা যাওয়ায় তাঁর কোভিড টেস্ট হয়। তাতে রিপোর্ট আসে পজিটিভ। তারপর তাঁকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পুরসভার স্বাস্থ্য কর্মীর মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বাকি কর্মীদের মধ্যেও। ওই বিভাগে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ৩২ জন কর্মী রয়েছেন। জানা গিয়েছে, আজ শনিবার তাঁরা কেউ কাজে যোগ দেননি।কলকাতা পুর নিগমের কর্মী করোনার আক্রান্ত হয়ে আরজি কর হাসপাতালে মারা গিয়েছিলেন সে বিষয়ে প্রতিক্রিয়া জানান ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি বলেছেন, “ওই ব্যক্তি হার্ট অ্যাটাকে মারা গেছেন। তিনি ওই হাসপাতালের বাথরুমে পড়ে যান আর তারপরে তাঁর মৃত্যু হয়েছে। তবুও তাঁর করোনা পজিটিভ ছিল কিনা সে বিষয়ে এখনও রিপোর্ট হাতে আসেনি। তাই রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কোন বিষয়ে বলা যাবে না ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *