নীল বণিক :
এবার তৃণমূল কংগ্রেসকে ‘ভাতে মারার’ উদ্যোগ নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। কী করে! মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ শিল্পপতিদের সঙ্গে এবার মুখোমুখি বসার উদ্যোগ নিয়েছেন অমিত। তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ এক হীরে ব্যবসায়ী তাঁকে এই ব্যাপারে সাহায্য করছেন বলে সূত্রের খবর। তৃনমুল নেত্রীর ঘনিষ্ঠ শিল্পপতিদের নামের তালিকা ইতিমধ্যেই অমিত শাহকে তৈরি করে দিয়েছেন ঐ হীরে ব্যবসায়ী। সর্বভারতীয় ক্ষেত্রে ব্যবসা আছে মমতার আস্থা ভাজন এমন দুই শিল্পপতিদের সঙ্গে খুব শীঘ্রই অমিত শাহ বৈঠক করবেন বলে সূত্রের খবর। ঐ দুই ব্যবসায়ীই আবার রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের ঘনিষ্ঠ। রাজস্থানে বিদ্যুত প্রকল্পে মোটা টাকা বিনিয়োগ করেছেন তাঁরা। তাঁকে তৃনমুলের থেকে বিচ্ছিন্ন করতে অমিত শাহ রাজস্থানের মুখ্যমন্ত্রীকেও কাজে লাগাবেন বলে খবর। তাছাড়া অমিতের তিন দিনের রাজ্য সফরে রাজ্যের বণিক সংগঠন গুলির সঙ্গেও বৈঠক করতে পারেন অমিত শাহ। এই বৈঠকেরও তোড়জোড় চলছে পুরোদমে। এই ভাবেই তৃনমুলের ফান্ডকে ধাক্কা দিতে চাইছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বণিক মহল এবং রাজনৈতিক মহলের অন্দরে এখন এটাই খবর।
আরও পড়ুন :-
ইদের আগে গো-হত্যা নিয়ে রাজ্যকে কড়া বার্তা হাইকোর্টের, বিচারকদের ভর্ৎসনার মুখে মমতার সরকার
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news