Breaking News
Home / TRENDING / পাকিস্তানে হিন্দু মন্দির নির্মাণে বাধা : কট্টরপন্থীদের বিরোধিতা করে প্রশাসনের রোষানলে প্রাক্তন বিদেশমন্ত্রী

পাকিস্তানে হিন্দু মন্দির নির্মাণে বাধা : কট্টরপন্থীদের বিরোধিতা করে প্রশাসনের রোষানলে প্রাক্তন বিদেশমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ধর্ম নিরপেক্ষতার পক্ষে সওয়াল গড়ায় প্রাক্তন পাক বিদেশমন্ত্রী খোয়াজা আসিফ বিরুদ্ধে ধর্মনিন্দার অভিযোগ দায়ের করা হল। পাকিস্তানের শাসক দল তেহরিক-ই-ইনসাফের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তেহেরিক-ই-ইনসাফ (Teherik-E-Insaaf) পার্টির সভাপতি জাফরওয়াল তেহেসিল কমর রিয়াজ সুলেহেরি প্রাক্তন বিদেশ মন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন। ইসলামাবাদে এক হিন্দু মন্দির তৈরিকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়। কট্টরপন্থী মহম্মদ আলী জিন্নাহর নাম নিয়ে এই হিন্দুদের নির্মাণে বাধা দেন।

সেই প্রসঙ্গেই পাকিস্তানের প্রাক্তন বিদেশ খোয়াজা আসিফ বলেছেন, কিছু মানুষ পাকিস্তানি হিন্দু মন্দির নির্মাণের বিরোধিতা করছেন মহম্মদ আলী জিন্নাহর (Mohammed Ali Jinnah) নাম নিয়ে। তারা পাকিস্তানের প্রতিষ্ঠাতা মহাম্মদ আলী জিন্নাহকে কাফির-এ-আজাম প্রমাণ করতে চাইছেন। স্থানের সংসদ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, “এই সময় যারা সংসদে দেশের আইনসভার সদস্য তাদেরকেই দেশকে সহিষ্ণু ও সামাজিক দায়বদ্ধতার মধ্যে রাখার ব্যবস্থা করতে হবে।” মন্দির নির্মাণ প্রসঙ্গে একজন ইসলাম ধর্মাবলম্বী ক্ষোভে ফেটে পড়েন পাকিস্তানের কট্টরপন্থীরা।

প্রধানমন্ত্রী ইমরান খানকেও (Imran Khan) কট্টরপন্থীদের চাপে প্রাক্তন বিদেশ মন্ত্রীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হচ্ছে বলে জানা গিয়েছে। অথচ ইমরান খান ইসলামাবাদে মন্দির নির্মাণের জন্য প্রশাসনকে হিন্দুদের ১.৩ মিলিয়ন মার্কিন ডলার সাহায্যের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পরেই বিরোধ শুরু হয়ে যায় সে দেশে। থেমে যায় মন্দির নির্মাণের কাজ। আপনার কথা জানাজানি হতেই ইউনাইটেড স্টেট কমিশন অন রেলিজিয়াস ফ্রিডম বিষয় টুইট করে প্রতিবাদে সরব হয়েছে। তারা জানিয়েছে, সব ধর্মই সমান। ধর্মনিরপেক্ষতার কথা বলে কেউ যদি ধর্মনিন্দার অভিযোগে অভিযুক্ত হয় তাহলে তা দুঃখের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *