নীল রায়:
আসানসোলের বিজেপির প্রার্থী বাবুল সুপ্রিয়র গাড়ি ভাঙচুর থেকে শুরু করে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর ছুটোছুটি জায়গায় জায়গায় শাসকদলের বুথ জামের চেষ্টা আটকাতে। সোমবার রাজ্যের চতুর্থ দফা ভোটের দিন সকাল থেকে এমনই বিক্ষিপ্ত অশান্তির চিত্র ফুটে উঠেছে রাজ্যের সর্বত্র। নানুরে বিজেপি সমর্থকদের ভোট দিতে দেওয়া হবে না বলে গ্রামে বোমাবাজিসহ একপ্রস্থ হুমকিও দিয়ে এসেছে তৃণমূলের বাহিনী। পড়ে গ্রামের মহিলারা প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু তা সত্ত্বেও কমিশন যাবতীয় অভিযোগ খারিজ করে জানিয়েছে ভোট হচ্ছে শান্তিপূর্ণ।
রাজ্য নির্বাচনের বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবেও জানিয়েছেন, ভোট শান্তিপূর্ণই হচ্ছে। একই বক্তব্য বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলেরও। কিন্তু আসানসোল, বহরমপুরের মত বিরোধীদের হাতে থাকা আসনগুলিতে বারবার অশান্তির খণ্ডচিত্র যেন বিবেক দুবের দাবিকে কিছুতেই সমর্থন করছে না। সঙ্গে বীরভূম ও বোলপুরে বিজেপি অধ্যুষিত গ্রামগুলোতে প্রায় অঘোষিতভাবে ভোটদানের নিষেধাজ্ঞা জারি করেছে অনুব্রত মণ্ডলের বাহিনী। তা সত্ত্বেও কমিশনের দাবি ৯৮ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। বাহিনী থাকা সত্ত্বেও কেন বিরোধী দলের অভিযোগের মুখে পড়ছে শাসক দল? বিভিন্ন সংবাদ মাধ্যমে কেনই বা উঠে আসছে গন্ডগোল তথা হুমকির চিত্র, তা নিয়ে অবশ্য কমিশন এখনও পর্যন্ত মুখ খোলেনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
অঘোষিত যুদ্ধ দিয়ে কারা
1947 মতন প্রস্তুতি নিচ্ছে
স্পষ্ট তাকে চিন্হতে হবে
আরো ভূলের প্রশ্ন নেই