চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আলুর দামের পাশাপাশি এবার বাজারে ডিমের দামও চড়া। এ বিষয়ে আজ টাস্কফোর্সের (Task Force) সদস্য রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন, ডিমের দাম বেশি হওয়ার মূল কারণ ডিম কলকাতায় আসে প্রধানত দক্ষিণের রাজ্যগুলি থেকে, যার বেশির ভাগই আসে অন্ধ্রপ্রদেশ থেকে। সেখানে ডিমের উৎপাদন সবথেকে বেশি। সেখান থেকেই কলকাতাসহ বাংলায় ডিম সবচেয়ে বেশি পরিমাণে আমদানি করা হয়। কিন্তু এবছর অন্ধ্রপ্রদেশে ডিমের উৎপাদন কম। কারণ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এবছর অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) মুরগি প্রজনন ভালো হয়নি। ফলে বেশি ডিম পাওয়া যাচ্ছে না। তাই অন্ধপ্রদেশ থেকে ডিমের সাপ্লাই লাইন এই মুহূর্তে ভালো নেই। সেই কারণেই কলকাতা শহরে যে সমস্ত ডিম এসে পৌঁছাচ্ছে তার দাম অনেকটাই বেশি । শহর কলকাতায় প্রতিদিন দেড় কোটি ডিম লাগে এবং এই মুহূর্তে দাম বেড়ে যাওয়ায় সাড়ে পাঁচটা সাড়ে ছয় টাকা পর্যন্ত ডিমের দাম নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রবীন্দ্রনাথ কোলে।
পাশাপাশি তিনি জানিয়েছেন, আলুর দাম নিয়ে বেশ কিছুদিন ধরে অসন্তোষ সৃষ্টি হয়েছে। কিছুদিন আগেই এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা মানিকতলা বাজার সহ বেশ কিছু বড় বড় বাজার পরিদর্শন করেন এবং তারা জানিয়েছিলেন নির্দিষ্ট দামের মধ্যে আলু নিতে হবে। আজও মানিকতলা বাজার পরিদর্শন করেন তাঁরা। পরিদর্শন প্রসঙ্গে রবীন্দ্রনাথবাবু জানিয়েছেন, হোলসেলার বেশি টাকার দাম দিয়ে আলু কিনলেন খুচরা ব্যবসায়ীদের বেশি টাকা দামে আলু বিক্রি করবে এবং তার ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা সাধারণ মানুষকে তার থেকেও বেশি দামে আলু বিক্রি করবেন। অর্থাৎ হোলসেলাররা যদি বাইরে থেকে বেশি টাকা দিয়ে আলু কেনে তার প্রভাবে পড়ছে সাধারণ মানুষের ওপর। সাধারণ ব্যবসায়ীরা দু’টাকার টাকার জায়গায় তিন টাকা লাভ থাকলে তাদের পক্ষে সংসার চালাতে সুবিধা হবে বলেও জানিয়েছেন রবীন্দ্রনাথ । তবে তিনি আশাবাদী ইবি আধিকারিকদের পরিদর্শনের প্রভাবে সমস্ত ব্যবস্থা ঠিকঠাক হয়ে যাবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news