Breaking News
Home / TRENDING / সবজির দাম কমাতে সাতসকালে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা কলকাতার বাজারে

সবজির দাম কমাতে সাতসকালে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা কলকাতার বাজারে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

বৃহস্পতিবার সকালে কলকাতার মানিকতলা বাজার (Kolkata Maniktala Bazar) বৈঠকখানা বাজার কোলে মার্কেট ও পোস্তাবাজার পরিদর্শন করল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। গত বেশ কয়েকদিন ধরে আলুর দাম বৃদ্ধি পাওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তার পাশাপাশি আলু ব্যবসায়ীদের মধ্যে একটি অসন্তোষ সৃষ্টি হয়েছিল । ক্রমাগত আলুর দাম বৃদ্ধি পাচ্ছিল। যেখানে শাক সবজির দাম বৃদ্ধি পাওয়ার ফলে মানুষ বেশিরভাগই আমি বাঙালি আলুর ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল, সেখানে আলুর দাম বাড়তে থাকায় সাধারণ মানুষের পকেটের অবস্থা খারাপ হচ্ছিল। কোথাও কোথাও আলু ৩০ থেকে ৩২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। এই নিয়ে নবান্ন থেকে একবার হুঁশিয়ারি দেওয়া হলে আলু ব্যবসায়ীরা আলুর দাম কমাতে পারেনি।

শেষ পর্যন্ত এদিন সকালে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা বিভিন্ন বাজার পরিদর্শন করেন এবং বাজার ঘুরে ঘুরে সমস্ত আলু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন ।স্পষ্ট জানিয়ে দেন কোল্ডস্টোরেজ থেকে আলু বেরোবে ২২ টাকায় এবং তারপর আরো ৫ টাকা ছাড় দেওয়া হবে। এই পাঁচ টাকা ছাড় দেওয়ার কারণ ট্রান্সপোর্ট এবং অন্যান্য জিনিসের খরচার জন্য ।তারপর দোকানদাররা ২৭ টাকা কেজি দরে আলু বিক্রি করবে । তার থেকে এক পযসা বেশি নেওয়া যাবে না বলে আজ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। তার পাশাপাশি ইবি জানিয়েছে যদি দোকানদাররা হোলসেলারের কাছ থেকে ২৮ টাকা দামে আলু কেনে, তার পরেও তাঁদেরকে ২৭ টাকা দামে আলু বিক্রি করতে হবে। তার কারণ হিসেবে জানানো হয়েছে যখন আলুর দাম ভালো থাকে ব্যবসায়ীরা তাতে দু টাকা থেকে ৩ টাকা লাভ করে। কিন্তু এখন যখন অবস্থা তখন ২৮ টাকা দামের কিনলেও ২৭ টাকাতেও বিক্রি করতে হবে ।এই নিয়ে কিছু সময়ের জন্য আলু ব্যবসায়ীদের মধ্যে একটি অসন্তোষ সৃষ্টি হয়। তবে ইবির তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ২৭ টাকা বেশি দামে যদি আলু বেশি বিক্রি করা হয় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইবি আধিকারিকরা জানিয়ে দিয়েছেন কোল্ডস্টোরেজ থেকে যখন আলু হোলসেলারদের কাছে আসবে তা ২৫ টাকা দামে, সেখানেও এক পয়সা বেশি নেওয়া যাবে না ।তার পর হোলসেলাররা রিটেইলারদের বা খুচরা বিক্রেতাদের বিক্রি করবেন ২৭ টাকা দামে। এর পরবর্তী সময় যখন আলুর দাম কমবে সেই হিসেবে আবার দাম নির্ধারিত হবে বলেও জানিয়ে দিয়েছেন আধিকারিকরা ।

এর পাশাপাশি এদিন কোলে মার্কেট এ পরিদর্শনে গেলে আলুর মালিক ইবি আধিকারিকদের দেখে পালিয়ে যান। দোকানে উপস্থিত কর্মচারীদের জিজ্ঞাসা করতে থাকেন ইবি আধিকারিকরা । স্পষ্ট কোনও উত্তর না পাওয়ায় আধিকারিকরা সিদ্ধান্ত নেন সমস্ত আলুর বস্তা সিজড করবেন । পরবর্তী সময়ে ওই আলুর দোকানের মালিককে অর্থাৎ হোলসেলার ব্যক্তিকে ফোন করে কথা বলেন ইভি আধিকারিকরা। খানিকটা ধমক দেন তারা।
পোস্তা বাজারে গেল সেখানেও রিটেলার এবং হোলসেলার কার্যত হুঁশিয়ারি দেন আধিকারিকরা । কোনওমতেই বেশি দাম নেওয়া যাবে না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *