নিজস্ব সংবাদদাতা:
আইটিসি সোনার বাংলার অভিজাত ব্যাঙ্কোয়েটে গত ৯ ও ১০ জুন হয়ে গেল ‘ইস্টার্ন ইন্ডিয়া হার্ট ফেইলর সামিট’। হৃদযন্ত্রের নানা সমস্যায় ভুগছে বর্তমান ব্যস্ত পৃথিবীর অসংখ্য মানুষ। বদলে যাওয়া জীবনযাপনই যে মূল সমস্যা তা উঠে এল এই সম্মেলনে। অনুষ্ঠানের অন্যতম মুখ ড. পিকে হাজরা বলেন, শেষাবধি অধিকাংশ মানুষ মারা যান হার্টের অসুখে। ড. মনোতোষ পাঁজা, ড. প্রকাশ মন্ডল, ড. সরোজ মন্ডলের মতো দেশের অন্যতম সেরা গবেষক চিকিৎসকদের আলোচনায় উঠে এল হৃদ-রোগে আক্রান্ত হওয়ার প্রধান তিন কারণ। যেগুলি হল ডায়েবিটিস, ধূমপান এবং হাইপার টেনশন। সম্মেলনের আয়োজক ‘সোসাইটি অব কার্ডিয়াক ইনটারভেনশন’ বা এসসিআই।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news