Breaking News
Home / TRENDING / কাঁকসায় পুরনির্বাচনের পুনরাবৃত্তির আশঙ্কা, ‘বহিরাগত’ তত্ত্বে উঠছে প্রশ্ন

কাঁকসায় পুরনির্বাচনের পুনরাবৃত্তির আশঙ্কা, ‘বহিরাগত’ তত্ত্বে উঠছে প্রশ্ন

দুর্গাপুর, ১৩মে:-  রাত পোহালেই নির্বাচন। তার আগে কাঁকসার বিভিন্ন এলাকায় বহিরাগতদের অবাধ বিচরনের অভিযোগ তুলেছে বিরোধীরা। বহিরাগত দিয়ে ছাপ্পা ও রিগিংয়ের আশঙ্কা দেখছে বিরোধী বাম, বিজেপি উভয়ে। অভিযোগ দুর্গাপুর পুরনির্বাচনের পুনরাবৃত্তি ঘটবে কাঁকসার পঞ্চায়েত এলাকায়। প্রশ্ন উঠেছে, বহিরাগত কেন?

প্রার্থীপদ নিয়ে কাঁকসায় গোষ্ঠীকোন্দল চরমে উঠেছিল। বিনাপ্রতিদ্বন্দ্বীতায় যেখানে জয়লাভ করছে, সেখানে ভরা বাজারেও শাসকদলের গোঁজ প্রার্থী রয়েছে কাঁকসায়। কাঁকসা ব্লক প্রশাসন সুত্রে জানা গেছে, গ্রাম-পঞ্চায়েতে ১৬ জন নির্দল প্রার্থী রয়েছে। আর প্রশ্ন, যেখানে বিরোধীরা মনোনয়ন দাখিল করতে নাকাল, সেখানে নির্দল প্রার্থী মনোনয়ন কাদের মদতে তা কার্যত স্পষ্ট। গোষ্ঠীকোন্দলে তৃণমূলের একাধিক গোঁজ প্রার্থী রয়েছে। আবার কোথাও ওই নির্দলদের পিছনে থেকে সমর্থনও জানিয়েছে বামেরা। তাতে একাধিক পঞ্চায়েত আসন হাতছাড়াও হতে পারে তৃণমূলের। তার জেরে চরম অস্বস্তিতে রাজ্যের শাসকদল।কাঁকসা ব্লকের বামেদের শক্তঘাঁটী কাঁকসা, মলানদীঘি, আমলাজোড়া, ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েতে লড়াইয়ে টক্কর হবে। গোষ্ঠীকোন্দলের জেরে গত ২০১৬ বিধানসভা নির্বাচনে ফলাফলের নিরিখে কাঁকসা এলাকায় বামেদের থেকে অনেকটায় পিছিয়ে ছিল তৃণমূল। বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষন ঘড়ুই জানান,” রাত থেকেই কাঁকসা, রাজবাঁধ, পানাগড়ে বিভিন্ন হোটেলে বহিরাগতদের মজুত রেখেছে। এলাকায় মোটরবাইক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে। বহিরাগতদের দিয়ে ছাপ্পা রিগিং করে ভোটে জিততে চাইছে তৃণমূল। আমরা নির্বাচন কমিশনে বিষয়টি জানিয়েছি।”

সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার জানান,” কাঁকসায় সর্বাধিক আদিবাসী ভোট আমাদের রয়েছে। রাজ্যের শাসকদল আদিবাসীদের ভোটদানে বিরত রাখার মরিয়ে চেষ্টা চালাচ্ছে। ভোটের দিন রিগিং করার জন্য ঝাড়খন্ড থোকে ভাড়াটে লোকজন নিয়ে এসে বিভিন্ন হোটেল, গেষ্ট হাউসে মজুত রেখেছে। আমরা বিষয়টি নির্বাচন কমিশন ও রাজ্যপালকে জানিয়েছি।” তবে তৃণমূলের কাঁকসা পঞ্চায়েত সমিতির প্রার্থী দেবদাস বক্সী অভিযোগ অস্বীকার করে সাফাই দেন,” বহিরাগত কোথাও রাখা হয়নি। হয়তো শহরের লোকজন গ্রামের ভোট দেখতে এসেছে।” দুর্গাপুর মহকুমাশাসক শঙ্খ সাঁতরা জানান,” বহিরাগত মজুত রাখার অভিযোগ পেয়েছি। বিষয়টি পুলিশকে খতিয়ে দেখার জন্য বলা হয়েছে।”

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *