চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
এবার দুর্গাপুজোয় বড় পুজো কমিটিগুলো জাঁকজমক থেকে নিজেদের বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণের আবহে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার পরিপ্রেক্ষিতে বড় পুজো করা সম্ভব নয় বলেই মনে করছেন উত্তর কলকাতার কাশী বোস লেন পুজো কমিটির সাধারণ সম্পাদক সৌমেন দত্ত ও টালা প্রত্যয় পুজো কমিটির উদ্যোক্তারা।
কাশী বোস লেনের সৌমেন জানিয়েছেন, এ বছর তারা জাঁকজমক করে বা বিশাল করে পুজো করতে পারছেন না । তবে অবশ্যই পুজো হবে বলে তিনি নিশ্চিত করেছেন। বছরে দুর্গাপুজা (Durga Puja) একবারই আসে। আর অনেক মানুষ দেবী দুর্গার আগমনের অপেক্ষায় থাকেন। এমতাবস্থায় স্থানীয় মানুষের অপেক্ষাকে সম্পূর্ণ মর্যাদা দিতে চায় তাঁরা।
ইতিমধ্যে প্রতিমার অর্ডার দেওয়া হয়ে গিয়েছে। প্রতি ছরের মতো এবারও দেবী দুর্গার মূর্তি তৈরি করবেন শিল্পী পরিমল পাল, থিম করবেন প্রদীপ দাস (Pradip Das)। সেই সঙ্গে পুজোর সময় যে সমস্ত বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন দিয়ে থাকেন সেটাও এ বছরে অনেকটাই কম হবে বলে জানিয়েছেন তিনি । পুজোর সময় অনেক বিজ্ঞাপনদাতারা নিজেদের নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করে থাকে। তবে এ বছর থিম কি হবে এখনও তা কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না বলে জানান তিনি।
অন্যদিকে টালা প্রত্যয় পুজো কমিটির উদ্যোক্তারা জানিয়েছেন পুজো হবেই। তবে একেবারেই ছোট করে। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় পুজোর ব্যাপারে রাজ্য সরকার পক্ষ ঠিক কি কি বিধিনিষেধ আরোপ করবে, তাও অজানা। সেই কারণে এখন থেকে বেশি উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে না। তবে টালা প্রত্যয় যেভাবে প্রতি বছর যেভাবে থিমের পুজো করে সেই পরিস্থিতি থেকে খানিকটা বিরত থাকছে। কারণ প্রতি বছর যে পরিমাণে পুজোর চাঁদা ওঠে তা এবছর তোলা সম্ভব নয়। আর কোনও মানুষের কাছ থেকে এবছর বেশি করে অর্থ চাওয়া সম্ভব হবে না। করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমন ও লকডাউনের (Lockdown) কারণে আর্থিক অবস্থা খুব একটা ভালো জায়গায় নেই । এমন পরিস্থিতিতে এবং সরকারি বিধি নিষেধ সবকিছু সামঞ্জস্য রেখেই পুজো হবে বলে জানিয়েছেন তারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news