Breaking News
Home / TRENDING / ২৪-২৫ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প

২৪-২৫ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব প্রতিনিধি।

সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউজের টুইটার অ্যাকাউন্টে একথা জানিয়েছেন মার্কিন প্রশাসন। তারা জানিয়েছে আগামী ২৪-২৫ ফেব্রুয়ারি ভারত সফর করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত কয়েক মাস ধরেই মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরের কথা বার্তা চলছিল। এদিন হোয়াইট হাউস কর্তৃপক্ষ টুইটারে সে কথা স্পষ্ট করে দেয়।

এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। স্ত্রী-পুত্র নিয়েই এই সফরে আসছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে আমেরিকার প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা ভারতে এসে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে গিয়েছেন। ফলের দিল্লির নিজেদের মতো করে ট্রাম্পের ভারত সফরের প্রস্তুতি শুরু করে দিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *