ভাস্কর ঘোষ, ডোমকল
ডোমকলে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আহত হয়েছেন ৪ জন। তাদের প্রত্যেককে ডোমকল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দুপুর ১ টা নাগাদ বক্সিপুর বুথের প্রার্থী নির্বাচন করাকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটেছে বলে জানা গিয়েছে। তৃণমূলের একই আসনে দুইজন প্রার্থী মনোনয়ন জমা দিতে এলে তাদের মধ্যে বচসা বাঁধে ।বাঁশ, উইকেট নিয়ে সংঘর্ষ শুরু হয়। গুরুতর আহত অবস্থায় নবু ইসলাম (২৪), শেখ আবদুল্লা (৩৮), মাজেদ মন্ডল (২৮) ও জাফর মন্ডল গুরুতর আহত হন। তাদের ডোমকল মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে সেখানে থেকে বহরমপুর মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহতদের সকলের বাড়ি বক্সিপুর এলাকায়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news