Breaking News
Home / TRENDING / স্ত্রীকে কেটে ৩০০ টুকরো করলেন ডাক্তারবাবু, ভরে ফেললেন ২২টি টিফিন বাক্সে

স্ত্রীকে কেটে ৩০০ টুকরো করলেন ডাক্তারবাবু, ভরে ফেললেন ২২টি টিফিন বাক্সে

নিজস্ব প্রতিনিধি।

স্ত্রীকে খুন করে তাঁর শরীরের ৩০০ টি টুকরো করে ফেলেছিলেন ভুবনেশ্বরের এক চিকিৎসক। অপারেশনের জন্য ব্যবহৃত ছুরি কাঁচি দিয়ে কেটে শরীর ভরে ফেলেছিলেন টিফিন বক্সে। বুধবার অভিযুক্ত ব্যক্তিকে যাবজ্জীবন কারা দণ্ডের শাস্তি শোনাল খুরদা আদালত। সোমনাথ পরিদা নামে ভারতীয় সেনাবাহিনীর ওই চিকিৎসকের সঙ্গে দীর্ঘদিন ধরেই তাঁর স্ত্রী-র অশান্তি হত।

২০১৩ সালে অশান্তি চলাকালীন স্ত্রীর মাথায় টর্চ দিয়ে আঘাত করেন সোমনাথ পরিদা। এরপর আঘাতে মৃত স্ত্রী-র শরীর ছোট ছোট করে কেটে ২২ টি টিফিন বক্সে ভরে ফেলেন তিনি। এই দম্পতির সন্তানরা বিদেশে থাকেন। দীর্ঘদিন মায়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে মামাকে বিষয়টি জানান তাঁরা। তারপরই ধরা পড়েন অপরাধী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *