নিজস্ব সংবাদদাতা:
গুজবে কান দেবেন না। টেলিফোনে বললেন দীপা দাশমুন্সি। তাঁর বক্তব্য, দল সিদ্ধান্ত নিয়েছে রায়গঞ্জ বামেদের ছেড়ে দেওয়ার দিয়েছে। দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত।
প্রদেশ কংগ্রেসের অন্দরের খবর রাজ্য সভাপতি সোমেন মিত্র রায়গঞ্জ বামেদের হাতে তুলে দিতে না চেয়ে দিল্লিতে দরবার করেছিলেন, কিন্তু ফল হয়নি। সূত্রের খবর, বাকি তিন কার্যনির্বাহী সভাপতি, আবু হাসেম খান চৌধুরী, নেপাল মাহাত এবং শঙ্কর মালাকার, তিনজনেই প্রার্থী এবং বামেদের সঙ্গে জোট করলে তাঁরা নিজেদের লাভই দেখছেন। ফলে এঁদের সকলের বিপক্ষে গিয়ে জেদ ধরে বসে থাকা সোমেন মিত্রর পক্ষেও সম্ভব হয়নি।
দীপা বলেছেন, তিনজন কার্যনির্বাহী সভাপতির জন্যে আমার শুভেচ্ছা রইল। আশা করি তাঁরা জয়লাভ করবেন।
আপনি কি অন্য কোনও কেন্দ্র চাইবেন? আপনার কোনও দ্বিতীয় পছন্দ?
আমার কোনও পছন্দ নেই। দল যা বলবে তাই, বললেন দীপা।
চতুর্দিকে হৈ হৈ পড়ে গেছে আপনি বিজেপিতে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় আপনার বিবিধ ছবি পোস্ট করে তাল ঠোকাঠুকি চলছে।
দীপার জবাব, যে যা বলছে বলুক। তারপরেই অল্প হেসে, “মুকুল রায় আমায় ফোন করেছিলেন। তিনি কংগ্রেসে যোগ দিতে চাইছেন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news