ওয়েব ডেস্কঃ
দিনহাটায় ফের গণ্ডোগোল। সকাল থেকে মোটামুটি শান্তিপূর্ণ ভোট হওয়ার পরে দুপুরে কোচবিহার কেন্দ্রের দিনহাটার বোরসোলবাড়ির একটি বুথে ঢুকে তাণ্ডব চালালো গুণ্ডা বাহিনী। দুষ্কৃতীরা ওই বুথে ঢুকে ইভিএম ভেঙে দেয়। এইসঙ্গে ব্যপাক ভাঙচুর চালানো হয়। ভোটকর্মীরা ভয়ে ভোটকেন্দ্র ছেড়ে পালিয়ে যান। পরে ফিরে এসে পুলিশকে খবর দেন। দুপুর ৩ টে অবধি ৬০%-এর বেশি ভোট পড়ার পরেই এই হামলা।
উল্লেখ্য, দুপুর ৩ টে পর্যন্ত কোচবিহারে ভোট পড়েছে ৬৮.৪৪%। অন্যদিকে আলিপুরদুয়ারে ভোট পড়েছে ৭১.৪৪%।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news