Breaking News
Home / TRENDING / তৃণমূলের শ্যামা-শুদ্ধি, মমতা ছেড়ে দিলীপের অনুপ্রেরণা! বলছে বিজেপি

তৃণমূলের শ্যামা-শুদ্ধি, মমতা ছেড়ে দিলীপের অনুপ্রেরণা! বলছে বিজেপি

প্রসেনজিৎ ধর:

মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছাড়া তৃণমূল কংগ্রেসে তো বটেই এমনকি রাজ্য সরকারেরও একটি পাতা নড়ে না। দলের রক্তদান কিংবা ফুটবল ম্যাচ অথবা সরকারের শৌচাগার কিংবা বাসস্ট্যান্ড, সবেতেই লাগে নেত্রী তথা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা।
এই প্রথম তৃণমূল অনুপ্রাণিত হল, না মমতার কথায় নয়, এবার তাঁরা অনুপ্রাণিত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথায়।
কেওড়াতলায় শ্যামাপ্রসাদের মূর্তি লাঞ্ছিত হওয়ার পরেই দিলীপ ঘোষ বলেছিলেন, দুধ দিয়ে স্নান করিয়ে সেই মূর্তি তাঁরা শুদ্ধ করবেন। তারপর সেই কাজ করতে গিয়ে বৃহস্পতিবার যে আক্রমণের মুখে তাঁরা পড়েন, যে ভাবে দলীয় কর্মীরা আক্রান্ত হন, সেটাই এখন টক অফ দ্য টাউন।
সে যাই হোক, এদিকে শুক্রবার শ্রীরামপুরে একই কর্মসুচি নেয় হুগলির বিজেপি। শ্রীরামপুরের আরএমএস ময়দানে শ্যামাপ্রসাদের মূর্তির শুদ্ধিকরণের উদ্যোগ নেন তাঁরা।
রাসবিহারী পারবে আর শ্রীরামপুর পারবে না? তাই কখনও হয়! বিজেপির নেতা কর্মীদের রাস্তায় ফলে মারে স্থানীয় তৃণমূল। অন্ততঃ বিজেপি তো বটেই পথ চলতি স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এমনটাই।
এত অবধি ঠিকই ছিল। এখানেও পুলিশের সামনেই মার খেল বিজেপির নেতা-কর্মীরা। ৬ জনকে হাসপাতালে ভর্তি করতে হল। তবে গল্পে টুইস্ট এল এর পরেই। বিজেপি তাড়িয়ে শ্যামা-শুদ্ধির দায়িত্ব নিজের কাঁধে তুলে তৃণমূল স্বয়ং! রীতিমত শঙ্খধ্বনি সহকারে, সুদৃশ্য মাটির ঘড়া ভর্তি দুধ দিয়ে স্নান করানো হল পশ্চিমবঙ্গের জনক শ্যামাপ্রসাদকে। ভারতকেশরীর পাশেই ছিলেন মহাত্মা গান্ধি ও বাবাসাবেব আম্বেদকর। তাঁরাও পেলেন ফাগুন শেষের মিহি গরমে দুগ্ধ স্নানের আরাম!

সবটাই নিজের হাতে করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতা উত্তম রায়।
শুদ্ধিকরণের রাজনীতি কী কালীঘাট অনুমোদন করছে! এমন কোনও খবর এখনও পর্যন্ত নেই। দিলীপ ঘোষের মস্তিষ্কপ্রসূত, বিজেপির কর্মসুচি কেন নিজের করে নিলেন শাসক দলের এই নেতা!
চাপা হেসে বিজেপি বলছে, মমতার অনুপ্রেরণা কী কম পড়ছে! দিলীপ ঘোষের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হতে হচ্ছে তৃণমূলকে!দেখুন ভিডিও।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *