নীল বণিক :
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নিরাপত্তার দায়িত্ব নিল কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার সকালেই সিআরপিএফের জওয়ানরা বিজেেপির রাজ্য সভাপতির বেলেঘাটার বাড়িতে যান। এদিন থেকে দিলীপ ঘোষের নিরাপত্তার দায়িত্ব তুলে নিল সিআরপিএফ। মূলত তিনি ওয়াই কেটাগরির নিরাপত্তা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। অাট জন সিআরপিএফের জওয়ান চব্বিশ ঘন্টা দিলীপ ঘোষের দায়িত্বে থাকছেন। এছাড়াও কলকাতা পুলিশের দেওয়া দুজন পুলিশ কর্মীও তার নিরাপত্তার দায়িত্বে অাছেন। কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “আমি কখনই নিরাপত্তা চাইনি। বিধায়ক হিসেবে রাজ্যের দেওয়া নিরাপত্তারক্ষী ফিরিয়ে দিয়েছিলাম অামি। কিন্তু কেন্দ্রীয় সরকার অামাকে নিরাপত্তা দিল।” তার পিছনে নিশ্চয়ই কোনও কারন আছে বলে জানান দিলীপ ঘোষ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news