Breaking News
Home / TRENDING / রাজ্য বিজেপির সভাপতির পদ থেকে সরছেন দিলীপ

রাজ্য বিজেপির সভাপতির পদ থেকে সরছেন দিলীপ

দেবক বন্দ্যোপাধ্যায় :

কলকাতার মুরলীধর স্ট্রীটের বিদায়ের সানাই বেজেছে নয়া দিল্লির অশোকা রোডে!
কলকাতায় এখনই সে সানাই খুব উচ্চগ্রামে শোনা না গেলেও তার অনুরণন টের পাচ্ছেন রাজ্য বিজেপির নেতারা। অমিত শাহ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, দিলীপ ঘোষ আর নয়। দিলীপ ঘোষের রাজ্য বিজেপির সভাপতির পদ থেকে সরে যাওয়া এখন সময়ের অপেক্ষা।
হিসেব মত তাঁর সভাপতিত্বের মেয়াদ খাতায় কলমে এখনও ৩ মাস বাকি। তবু বেলা না যেতেই খেলা কেন টুটে যাচ্ছে দিলীপের!
মুকুল আর দিলীপ কিংবা দিলীপ আর মুকুল দুজনে ভালোই শুরু করেছিলেন। দিলীপকে মুকুল বলছেন ক্যাপ্টেন আর মুকুলকে দিলীপ বলছেন কোচ। হলে কী হবে কোচ-ক্যাপ্টেনের সংসারে মন্থরার তো অভাব নেই! মুকুল অতি পরিণত রাজনীতিক। তিনি জানেন নতুন মাঠে, নতুন ক্রিজে এখন তাঁর ধরে খেলার সময়। মুকুল এও জানেন, বিজেপির সংবিধান অনুযায়ী তিনি এখনই কোনও বড় পদ পাবেন না। নেতা মান সব সময় তাঁর প্রাপ্ত পদ নির্ণয় করে না। মুকুল তা জানেন। জানেন বলেই বিজেপিতে তিনি শুধুমাত্র মুকুল হয়েই রয়েছেন আর তাতেই যা হচ্ছে তা যথেষ্ট! এই ‘যথেষ্ট’ই কী কাল হল! মুকুল যেখানে মানুষের ঢল সেখানে। সংবাদমাধ্যম জানতে চায় মুকুল কি বললেন বা মুকুল কি ভাবলেন? এইসব ‘যথেষ্ট’ সম্ভবত দিলীপকে উৎসাহিত করল এমন কিছু বিবৃতি দিতে যা মশলাদার খাবারের মতো চেটেপুটে খেল মিডিয়া, তৃণমূল লুফে নিল অস্ত্র হিসেবে। দিলীপের একটি বিবৃতির পর পার্থ চট্টোপাধ্যায় মুকুলের নামকরণই করে দিলেন চাটনিবাবু। অমিত শাহ বুঝতে পারছেন দিলীপ দলকে নেতৃত্ব দিয়ে একটা জায়গায় নিয়ে এসেছেন ঠিকই কিন্তু এখান থেকে দল এখন যেখানে পৌঁছতে চাইছে তা দিলীপ ঘোষকে দিয়ে হবে না।
তাই রাজ্য বিজেপিতে দিলীপ জমানা শেষ। বড় কোনও অঘটন না হলে, তা এখন শুধুমাত্র ঘোষণার অপেক্ষা।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *