মধুকল্পিতা চৌধুরী ও নীল বণিক
সুলতান আহমেদকে খুন করা হয়েছে! এমনই ইঙ্গিত পাওয়া গেল দিলীপ ঘোষের গলায়।
তৃণমূল সাংসদ সুলতান আহমেদের মৃত্যু মোটেও স্বাভাবিক নয়। তাঁর মৃত্যুর পিছনে গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সুলতান আহমেদ সম্ভবত সিবিআইকে জেরায় অনেক তথ্য দিয়েছিলেন। ভবিষ্যতেও হয়তো সেই পথেই হাঁটতে চেয়েছিলেন তিনি। আর সেই ভয়েই হয়তো তাঁর মুখ বন্ধ করতে চেয়েছিলেন তৃণমূল কংগ্রেস। এমনই বিস্ফোরক ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ, রাজ্য বিজেপি সভাপতি। তাঁর এই বক্তব্যে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। সত্যিই কি সুলতানের মৃত্যু স্বাভাবিক ছিল না?
তবে, শুধুমাত্র এই একটি তথ্যের ভিত্তিতেই সুলতান আহমেদের মৃত্যুকে অস্বাভাবিক বলেননি দিলীপ ঘোষ। এর পেছনে আরও অনেক তথ্যই দিয়েছেন তিনি। সুলতান আহমেদের মৃত্যু নিয়ে কেন এত রাখ ঢাক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? মারা যাওয়ার পর তড়িঘড়ি কেন সন্ধ্যেবেলার মধ্যেই তাঁকে কবর দিয়ে দেওয়া হল? বর্তমানে একজন সাংসদ ছিলেন সুলতান আহমদে। মানুষের কাছে যথেষ্ট প্রিয় ছিলেন তিনি। সাধারণ মানুষ যাতে সুলতান আহমেদকে শেষ শ্রদ্ধা জানাতে পারে সেই সময়টুকুও দিল না তৃণমূল সরকার! এর আগেও তো বহু নেতা-মন্ত্রী মারা গেছেন। কিন্তু মৃত্যুর পর এভাবে চটজলদি শেষকৃত্য সম্পন্ন করা হয়নি তাঁদের। রীতিমতো দেহ রেখে শ্রদ্ধা জানিয়ে তারপরই শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। এমনকি সাংস্কৃতিক জগতেরও অনেকের শেষকৃত্য রীতিমতো গান স্যালুটের মাধ্যমেই সম্পন্ন করেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কেন সুলতান আহমেদের মৃত্যুর পর কেন এভাবে তাড়াতাড়ি তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হল?
এখানেই শেষ নয়। মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই মমতা বন্দ্যোপাধ্যায়ে জানিয়েছেন যে, একটি চিঠি এসছিল সুলতানের কাছে। সেই চিঠি পড়েই নাকি অসুস্থ বোধ করেন তিনি। কিন্তু কি ছিল সেই চিঠিতে? কেন সেই চিঠির খোলাসা করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? সেই চিঠি যদি সত্যি সিবিআইয়ের তরফ থেকে পাঠানো হয় তাহলে তা প্রকাশ করুক তৃণমূল। কাঠগড়ায় তুলুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। কেন তাঁরা সেই পন্থা না নিয়ে সুলতানের মৃত্যু নিয়ে কাঁদা ছোড়া ছুড়ি করছেন?
এই সমস্ত তথ্য প্রকাশ করার পরই দিলীপ ঘোষ সুলতান আহমেদের দেহের ময়না তদন্তের দাবি তোলেন। মৃত্যুর তদন্ত চেয়ে তিনি সিবিআইয়ের দ্বারস্ত হতে পারেন বলেও জানান। এবারে দেখার বিষয় একটাই, দিলীপ ঘোষের এই প্রশ্নের কি জবাব দেয় মমতার দল।সুলতান আহমেদকে খুন করা হয়েছে! এমনই ইঙ্গিত পাওয়া গেল দিলীপ ঘোষের গলায়।
তৃণমূল সাংসদ সুলতান আহমেদের মৃত্যু মোটেও স্বাভাবিক নয়। তাঁর মৃত্যুর পিছনে গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সুলতান আহমেদ সম্ভবত সিবিআইকে জেরায় অনেক তথ্য দিয়েছিলেন। ভবিষ্যতেও হয়তো সেই পথেই হাঁটতে চেয়েছিলেন তিনি। আর সেই ভয়েই হয়তো তাঁর মুখ বন্ধ করতে চেয়েছিলেন তৃণমূল কংগ্রেস। এমনই বিস্ফোরক ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ, রাজ্য বিজেপি সভাপতি। তাঁর এই বক্তব্যে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। সত্যিই কি সুলতানের মৃত্যু স্বাভাবিক ছিল না?
তবে, শুধুমাত্র এই একটি তথ্যের ভিত্তিতেই সুলতান আহমেদের মৃত্যুকে অস্বাভাবিক বলেননি দিলীপ ঘোষ। এর পেছনে আরও অনেক তথ্যই দিয়েছেন তিনি। সুলতান আহমেদের মৃত্যু নিয়ে কেন এত রাখ ঢাক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? মারা যাওয়ার পর তড়িঘড়ি কেন সন্ধ্যেবেলার মধ্যেই তাঁকে কবর দিয়ে দেওয়া হল? বর্তমানে একজন সাংসদ ছিলেন সুলতান আহমদে। মানুষের কাছে যথেষ্ট প্রিয় ছিলেন তিনি। সাধারণ মানুষ যাতে সুলতান আহমেদকে শেষ শ্রদ্ধা জানাতে পারে সেই সময়টুকুও দিল না তৃণমূল সরকার! এর আগেও তো বহু নেতা-মন্ত্রী মারা গেছেন। কিন্তু মৃত্যুর পর এভাবে চটজলদি শেষকৃত্য সম্পন্ন করা হয়নি তাঁদের। রীতিমতো দেহ রেখে শ্রদ্ধা জানিয়ে তারপরই শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। এমনকি সাংস্কৃতিক জগতেরও অনেকের শেষকৃত্য রীতিমতো গান স্যালুটের মাধ্যমেই সম্পন্ন করেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কেন সুলতান আহমেদের মৃত্যুর পর কেন এভাবে তাড়াতাড়ি তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হল?
এখানেই শেষ নয়। মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই মমতা বন্দ্যোপাধ্যায়ে জানিয়েছেন যে, একটি চিঠি এসছিল সুলতানের কাছে। সেই চিঠি পড়েই নাকি অসুস্থ বোধ করেন তিনি। কিন্তু কি ছিল সেই চিঠিতে? কেন সেই চিঠির খোলাসা করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? সেই চিঠি যদি সত্যি সিবিআইয়ের তরফ থেকে পাঠানো হয় তাহলে তা প্রকাশ করুক তৃণমূল। কাঠগড়ায় তুলুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। কেন তাঁরা সেই পন্থা না নিয়ে সুলতানের মৃত্যু নিয়ে কাঁদা ছোড়া ছুড়ি করছেন?
এই সমস্ত তথ্য প্রকাশ করার পরই দিলীপ ঘোষ সুলতান আহমেদের দেহের ময়না তদন্তের দাবি তোলেন। মৃত্যুর তদন্ত চেয়ে তিনি সিবিআইয়ের দ্বারস্ত হতে পারেন বলেও জানান। এবারে দেখার বিষয় একটাই, দিলীপ ঘোষের এই প্রশ্নের কি জবাব দেয় মমতার দল।
কি বললেন দিলীপ ঘোষ, দেখুন ভিডিও
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news