Breaking News
Home / TRENDING / ত্রাণ নেই অথচ গোড়ালি জলে মুখ্যমন্ত্রীর ছবি, কড়া আক্রমণ দিলীপের

ত্রাণ নেই অথচ গোড়ালি জলে মুখ্যমন্ত্রীর ছবি, কড়া আক্রমণ দিলীপের

 নীল বণিক

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্যা পরিদর্শনে উত্তরবঙ্গে যাওয়াকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে দিলীপ ঘোষ এদিন বলেন, “চপ্পল পরে ছবি তোলার জন্য মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ না গেলেও পারতেন। তার থেকে অনেক ভাল হত কলেজস্ট্রিট চত্বরে এসে জলে দাড়িয়ে ছবি তুলতে পারতেন।”

শুধু তাই নয় বন্যায় রাজ্য সরকার ত্রাণের ব্যবস্থা করতে সম্পূর্ণ ব্যার্থ হয়েছে। বিস্ফোরক দিলীপ ঘোষ আরও অভিযোগ করে বলেন, “ত্রাণের যাবতীয় কিছু চলে যাচ্ছে তৃণমূলের নেতাদের বাড়িতে। তাই স্থানীয় মানুষ বন্যার ত্রান না পেয়ে তৃণমূলের নেতাদের গণধোলাই দিচ্ছেন।”

এমনকী সাধারন মানুষের ক্ষোভের স্বীকার হচ্ছেন প্রশাসনের আধিকারিকরাও। তাই এদিন রাজ্য সরকারকে ত্রান নিয়ে রাজনীতি না করার আর্জি জানান বিজেপির রাজ্য সভাপতি।

উত্তরবঙ্গের মানুষের পাশে থাকতে বুধবার তাই ত্রান নিয়ে মালদা, উত্তর দিনাজপুরের বিভিন্ন স্থানে যাচ্ছেন দিলীপ ঘোষ।

 

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *