নিজস্ব সংবাদদাতা:
গতকাল দিল্লিতে নয়া বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন। আজ রাজ্যে ফিরে দিলীপ ঘোষের সোজা প্রশ্ন, ‘জয় শ্রী রাম বলা কি রাষ্ট্রদ্রোহিতা? কজনকে গ্রেফতার করবেন!’ প্রসঙ্গত, গতকাল নৈহাটিতে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনে দু’দুবার জয় শ্রী রাম ধ্বনি দেন বিজেপি কর্মীরা। এতে ক্ষেপে যান মমতা। গাড়ি থেকে নেমে বিজেপি সমর্থকদের দিকে তেড়ে যান তিনি। ‘বিজেপির বাচ্চা’ ইত্যাদি বলে গালাগালও করেন। এরপর শুক্রবার মুখ্যমন্ত্রীর নির্দেশে ৭ জন বিজেপি সমর্থককে গ্রেফতার করে পুলিশ।
এই ঘটনায় রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, ‘বন্দেমাতরম বললে ইংরেজরা গ্রেফতার করত। উনি জয় শ্রী রাম বললে রেগে যাচ্ছেন। গোটা রাজ্যের লোক বললে… কজনকে গেফতার করবেন! ওনাকেই এরপর দেশের বাইরে বের করে দেওয়া হবে।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news