Breaking News
Home / TRENDING / কীসের ছুটি, আর কত দিন! ধোনি ধাঁধাঁ সমাধানই সৌরভের বড় চ্যালেঞ্জ

কীসের ছুটি, আর কত দিন! ধোনি ধাঁধাঁ সমাধানই সৌরভের বড় চ্যালেঞ্জ

নিজস্ব সংবাদদাতা:

বাংলাদেশের সঙ্গে টি-২০ সিরিজেও দলে থাকলেন না মহেন্দ্র সিংহ ধোনি। অবশ্য তিনি যে দলে থাকছেন তার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। তবু কিছু প্রশ্ন থেকেই যায়। যেমন, ভারতীয় ক্রিকেটে এমন লম্বা ছুটি কি আগে পেয়েছেন? চোটের জন্য ছুটি, তেমনও নয়, কিংবা আসন্ন টি-২০ সিরিজে বিরাট কোহলি দলে থাকছেন না যে কারণে, অতিরিক্ত খেলার চাপ থেকে দেশের সেরা প্রতিভা কদিন সরিয়ে রাখল নির্বাচকেরা তথা বোর্ড প্রেসিডেন্ট। এগুলো তো যুক্তিসঙ্গত। সৌরভ যখন খেলোয়াড় ছিলেন তখনও এমনটা হতে দেখেছি আমরা। শচীন বিশ্রাম নিয়েছেন প্রয়োজন মতো। কিন্তু ধোনির ক্ষেত্রে তো বিষয়টা তেমন নয়। তাহলে? অনেক প্রাক্তন ক্রিকেটার কিন্তু প্রশ্ন তুলছেন, ধোনি দেশের সফলতম ক্যাপ্টেন হতে পারেন, দুটো বিশ্বকাপ দিতে পারেন দেশকে, তাই বলে যা খুশি তাই চলবে! আর ঠিক এই জায়গাতেই খোলা চ্যালেঞ্জ এসে পড়েছে কলকাতার মহারাজের সামনে। বিরাটের সঙ্গে কথা বলে, সব দিক ঠিক রেখে ধোনি ধাঁধাঁ সমাধান করাই হয়তো এখন বিসিসিআইয়ের নতুন প্রেসডেন্টের অন্যতম বড় পরীক্ষা। কাজটা সহজ হবে না, যেখানে ধোনি নিজের অবসরের বিষয়ে মুখে কুলুপ এঁটে বসে আছেন। আর এদিক-সেদিক ঘুরে বেড়াচ্ছেন।

এদিকে প্রত্যাশা মতোই শাকিবদের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলে থাকছেন না নিয়মিত অধিনায়ক। কোহলির বদলে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তবে টেস্ট সিরিজে থাকছেন কোহলি। ফলে তিনিই নেতা।

উল্লেখ্য, ২০১৮ সালের অস্ট্রেলিয়া সফর থেকে টানা খেলে আসছেন বিরাট। ওয়ার্ক লোডের কথা মাথায় রেখে বিরাট কোহালিকে বিশ্রাম দেওয়ার কথা বলেছিলেন বিসিসিআই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবারই আনুষ্ঠানিকভাবে বিসিসিআই প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ নিয়েছেন সৌরভ। বৃহস্পতিবার ঘোষণা হয় বাংলাদেশ সফরের জন্য ভারতীয় স্কোয়াড। সৌরভ-জমানায় এমএসকে প্রসাদদের এটিই প্রথম দল নির্বাচনী বৈঠক। স্বাভাবিকভাবেই কোহলিকে বিশ্রাম দেওয়ার আগে মহারাজের সঙ্গে আলোচনা করে নেন জাতীয় নির্বাচকরা।

বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত ডাবল সেঞ্চুরি করা সঞ্জু স্যামসন টি-২০ দলে জায়গা দেওয়া হয়েছে। অন্যদিকে প্রথমবার জাতীয় দলে জায়গা করে নিলেন শিবম দুবে। যুবেন্দ্র চাহালের সঙ্গে টি-২০ দলে ফিরেছেন শার্দুল ঠাকুরও। কোহলির মতোই বিশ্রাম দেওয়া হয়েছে রবীন্দ্র জাদেজাকেও। চোটের জন্য হার্দিক পান্ডিয়ার নাম বিবেচনা করেননি নির্বাচকরা।

ভারতের টি-২০ স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, ক্রুণাল পাণ্ডিয়া, যুবেন্দ্র চাহাল, রাহুল চহার, দীপক চহার, খলিল আহমেদ, শিবম দুবেম ও শার্দূল ঠাকুর।

ভারতের টেস্ট স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, শুভমন গিল ও ঋষভ পন্থ (উইকেটকিপার)।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *