Breaking News
Home / TRENDING / Dhankar: এবার speaker to speaker, Om Birla কে অভিযোগ Biman এর

Dhankar: এবার speaker to speaker, Om Birla কে অভিযোগ Biman এর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো

রাজ্যপালের বিরুদ্ধে নালিশ বিধানসভার স্পিকারের। সংবিধান বহির্ভূতপথে অনৈতিক বিধানসভার পরিষধীয় কাজে নাক গলাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বিধানসভায় পাশ হওয়া প্রয়োজনীয় জনস্বার্থের বিলগুলিও অকারণে আটকে রাখছেন এং ইচ্ছাকৃত ফেরত্‍ পাঠাচ্ছেন। রাজ্যেপালের এহেন আচরণ এবং সিদ্ধান্তে ক্ষতিগ্রস্থ হচ্ছেন সাধারণ মানুষ। রাজ্যপালের বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লার ভার্চুয়াল সভায় অভিযোগ জানালেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্য়োপাধ্য়ায়।

মঙ্গলবার ওম বিড়লাকে নালিশ জানিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্য়োপাধ্য়ায় বলেছেন, বিধানসভার ইতিহাসে কখনও কোনও রাজ্যপাল এমন এক্তিয়ার বহির্ভূতভাবে পরিষদীয় কাজকর্মে এবং গরীব মানুষের স্বার্থে পাশ হওয়া বিল রুখতে কখনও হস্তক্ষেপ করেননি। উলটে কেন্দ্রের প্রতিনিধি হয়ে অনেকেই রাজ্য সরকার এং বিধানসভাকে সাহায্য করেছেন।’ কেন্দ্রকে মুখ্যমন্ত্রীর তিন দফা চিঠি এবং সাংসদের পাশাপাশি এবার রাজ্যপালের ভূমিকা নিয়ে সংসদের অধ্যক্ষ ওম বিড়লাকে বিধানসভার স্পিকার অভিযোগ জানানোয় চাপের মুখে রাজভবন। তবে শুধু রাজ্যপালকেই নয়, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সরব বিধানসভার স্পিকার বিমান বন্দ্য়োপাধ্য়ায়।

কমিশনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে স্পিকার বিমান বন্দ্য়োপাধ্য়ায় বলেছেন, একাধিক বড় রাজ্যে মাত্র এক দফায় ভোট হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী দুই বা তিন দফায় গ্রহণের প্রস্তাব দেওয়া সত্বেও তাতে গুরুত্ব দেওয়া হয়নি। যার জেরে প্রায় দুইমাস ধরে নির্বাচন চলায় মিটিং-মিছিলে বহিরাগতের বাংলায় প্রবেশে কোভিড সংক্রমণ লাফিয়ে বেড়েছে। এই কারণে ভোটের সময় থেকেই বহু সাধারণ মানুষ এবং সাত জন বিধায়ক প্রাণ হারিয়েছেন। জয়ী হওয়া দুই বিধায়কও কমিশনের এমন ভূমিকার জেরে এক মাসে মারা গিয়েছেন বলেও অভিযোগ করেন রাজ্য বিধানসভার স্পিকার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *