নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর :
হাতির তাড়ায় প্রাণ গেল একটি হরিনের। এমনই দাবী গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে গোয়ালতোড় বনাঞ্চলের ধরমপুরে। বেশ কয়েকদিন হল ধরমপুরের জঙ্গলে কয়েকটি আবাসিক হাতি আস্তানা গেড়েছে। গতকাল রাতে হাতি গুলি ধরমপুরের মাঠে নামে খাবারের সন্ধানে। ওই সময় জঙ্গলে বেশ কিছু হরিনও খাবারের সন্ধানে মাঠে নামে। হাতির তাড়া খেয়ে মাঠ লাগোয়া একটি গভীর পুকুরের জলে একটি হরিন পড়ে যায়। তাতেই ওই হরিনটির মৃত্যু হয়েছে বলে দাবী ধরমপুর গ্রাম বাসীদের। সকালে বন দপ্তর কে খবর দেওয়া হলে বনদপ্তরের কর্মীরা মৃত হরিন টিকে উদ্ধার করে নিয়ে যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news