চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
প্রয়াত হলেন সাহিত্যিক দেবেশ রায় (Debesh Roy)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। অসুস্থ হয়ে দিন কয়েক আগে তিনি রাজারহাটের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার রাত ১০.৫০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই তাঁর মৃত্যু হয়। দেবেশ রায়ের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। লেখক হিসেবে তাঁর আত্মপ্রকাশ উপন্যাস ‘যযাতি’ দিয়ে। রাজনৈতিক ভাবে দেবেশ রায় ছিলেন বাম মনস্ক। তাঁর উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে ‘লগন গান্ধার’, ‘মানুষ খুন করে কেন’, ‘দুই সমুদ্রে’, ‘প্রতিবেদন’, ‘মানুষ খুন করে কেন’, ‘বরিশালের যোগেন মণ্ডল’, ‘মফঃস্বলী বৃন্তান্ত’, ‘সময় অসময়ের বৃত্তান্ত’ মতো অমর রচনা। ১৯৯০ সালে জনপ্রিয় ‘তিস্তাপারের বৃত্তান্ত’ উপন্যাস রচনার জন্য সাহিত্য একাডেমী পুরস্কার পান।
১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর বাংলাদেশের পাবনা জেলার বাগমারায় জন্ম দেবেশ রায়ের। দেশ ভাগের পর পাকাপাকিভাবে নবগঠিত ভারতের পশ্চিমবঙ্গে চলে আসেন। জলপাইগুড়িতে প্রাথমিক শিক্ষার পাঠ শেষ করে ভর্তি হন আনন্দচন্দ্র কলেজে। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করেন তিনি। ১৯৫৯ সালে তিনি আনন্দচন্দ্র কলেজেই অধ্যাপক হিসাবে যোগ দেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news