নীল রায়। প্রয়াত হলেন সিপিএমের চিকিৎসক নেতা আবুল হাসনাত। মঙ্গলবার রাতে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। কয়েকদিন আগে অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে, এদিন রাতে মারা যান তিনি। ছাত্রজীবনে মেধাবী হিসেবে পরিচিত ছিলেন এই চিকিৎসক রাজনীতিক। কলকাতা থেকেই ডাক্তারি পাশ করেন আবুল, পরে পাটনাৎ গিয়ে এমএস হন। সেখান থেকে কলকাতায় ফিরে সরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন। পাশাপাশি কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এক সময় সরকারি চাকরি ছেড়ে সিপিআই (এম) পার্টির সর্বক্ষণের কর্মী হন। ২০০৬-১১ পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট পশ্চিম কেন্দ্র থেকে বিধায়ক হয়েছিলেন আবুল হাসনাত। ২০১৪ সালের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করে ৭১ হাজার ভোটে হেরে যান। জীবনের শেষ দিন পর্যন্ত যুক্ত ছিলেন সিপিএম পার্টির সঙ্গে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news