চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত প্রৌঢ়ার মৃতদেহ পড়ে রইল দীর্ঘক্ষণ। বিষয়টি জানাজানি হতে এলাকাবাসীর মনে ক্ষোভ পুঞ্জীভূত হলে ঘুম ভাঙ্গে স্থানীয় প্রশাসনের। ঘটনাটি ঘটেছে, হুগলির উত্তররপাড়ার (Uttarpara) সুকান্ত সরনী ভদ্রকালী এলাকার। এক প্রৌঢ়া গত কয়েকদিন ধরে পেট খারাপ নিয়ে ভুগছিলেন। গত শনিবার দিন তাঁকে উত্তরপাড়ার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে এক্সরে করতে বলা হয় বাড়ীর লোকজনকে। গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও ওই প্রৌঢ়াকে নার্সিংহোমে ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ।

শুক্রবার থেকে কলকাতা সহ হুগলি জেলার বেশীরভাগ হাসপাতালে তাঁকে অসুস্থ অবস্থায় নিয়ে যাওয়া হলেও, কোথাও ভর্তি নেওয়া হয়নি। অবশেষে গতকাল কলকাতার মেডিকাতে তার কোভিড টেষ্ট হয়। তারপর থেকে তাঁকে বাড়ীতেই রাখা হয়। শনিবার সকালে তাঁর কোভিড পজিটিভ রিপোর্ট আসে। উত্তরপাড়া কোতরং পুরসভা সহ থানা থেকে স্থানীয় চিকিৎসক সকলকেই বিষয়টি জানান প্রৌঢ়ার বাড়ীর লোকজন। বিকাল তিনটে নাগাদ মারা যান কোভিড আক্রান্ত ওই প্রৌঢ়া। কিন্তু দীর্ঘক্ষণ তাঁর দেহ বাড়িতে পড়ে ছিল বলে অভিযোগ করেছেন স্থানীয় জনতা বাড়ীতে। প্রশাসনের কোনও মহল থেকে সাহায্য পাচ্ছেন না বাড়ীর লোক, অভিযোগ করা হয়। পরে সন্ধ্যায় স্থানীয় জনতার বিক্ষোভের আঁচ লক্ষ্য করে ওই করোনা আক্রান্তের মৃতদেহ নিয়ে যাওয়ার বন্দোবস্ত করে প্রশাসন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news