Breaking News
Home / TRENDING / করোনা আক্রান্ত হয়েও বেপরোয়া মেজাজ ট্রাম্পের

করোনা আক্রান্ত হয়েও বেপরোয়া মেজাজ ট্রাম্পের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

কোভিড পজিটিভ হওয়ার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) নিয়ে নানান জায়গায় নানান ধরনের গুঞ্জন উঠেছে। সোশ্যাল মিডিয়াতে অনেক আপত্তিকর কথার সম্মুখীনও হতে হয়েছে তাঁকে। আর এরই মধ্যে গতকাল তিনি ঘটিয়ে ফেললেন আরো একটি ঘটনা। মার্কিন (USA) রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গতকাল অর্থাৎ রবিবার হসপিটালের বাইরে তাঁর নিজের গাড়ি করে ভ্রমণে বের হন। আর এরপরই তিনি সমালোচনার মুখে পড়েন। পরিভ্রমণ মুহূর্তের মধ্যেই মার্কিন ইন্টেলিজেন্স এবং মেডিকেল প্রফেশনালদের কাছে ব্যঙ্গে পরিণত হয়। তারা বলেন এই অবস্থায় তিনি এইভাবে বেরিয়ে নিজেকে এবং দেশের মানুষদেরকে বিপদের মুখে ফেলছেন।

এদিকে ইতিমধ্যেই ডাক্তার জানিয়েছেন, “রাষ্ট্রপতি দেহের অক্সিজেনের মাত্রা দুবার ইতিমধ্যেই নেমে গেছে, হয়তো তাকে আজ অর্থাৎ সোমবার ছেড়ে দেওয়া হলেও হতে পারে”। কোন দিকে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রফেসর জেমস পি ফিলিপস বলেন “১৪দিন কোয়ারেন্টাইন থাকা অবস্থার মধ্যেই রাষ্ট্রপতি এইভাবে বাইরে বেরিয়ে তার নিজের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। এতে অনেক মানুষ মারা যেতে পারে অনেকে অসুস্থ হতে পারে। তাদের জীবনকে এইভাবে ঝুঁকিপূর্ণ করে তোলার নেতৃত্ব দিচ্ছেন রাষ্ট্রপতি। এটি তাঁর পাগলামি ছাড়া আর কিছুই নয়”। যদিও রাষ্ট্রপতিকেই দিন তার গাড়ির ভেতরে মাস্ক পরিহিত অবস্থাতেই দেখতে পাওয়া যায়। যদিও বিশেষজ্ঞরা বলেছেন “এইভাবে রাস্তায় বেরিয়ে তিনি কিছু দেশপ্রেমিককে একেবারে অবাকই করে দিয়েছেন, এবং তিনি হয়তো এই উদ্দেশ্যেই এই অবস্থায় বাইরে বেরিয়ে ছিলেন”। যদিও এদিন তার সমর্থকরা ওয়াল্টার রিড ন্যাশনাল মেডিকেল সেন্টারের বাইরে রাষ্ট্রপতিকে সমর্থন করার জন্য দাঁড়িয়ে ছিলেন। প্রসঙ্গত এই হসপিটালেই তার চিকিৎসা চলছে। ইতিমধ্যেই একটি ভিডিওতে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে বলতে শোনা যায় কোভিড আক্রান্ত হওয়ার পর থেকেই তিনি জীবনে এমন অনেক কিছু শিখছেন, যা আমাদের পাঠ্য বইতে কখনোই পড়ানো হয় না”। তার এই বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্টতই বোঝা যায় কোভিড আক্রান্ত হওয়ার পর থেকেই তিনি জীবনের হিসাব শিখছেন নতুন করে। এছাড়াও মার্কিন রাষ্ট্রপতি তার এদিনের বক্তব্যে বলেন যে “ওয়াল্টার রিড-এর চিকিৎসকেরা অসাধারণ ভাবে তার চিকিৎসা করছেন”। এদিনের বক্তব্যের মধ্য দিয়ে তিনি এটাই বোঝাতে চান যে কোভিড আক্রান্ত হওয়ার পর থেকেই তিনি এক নতুন জীবন যুদ্ধে নেমে পরেছেন।

এদিনের টুইটারে তিনি তার সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়ে একটি টুইট করেন, যেখানে তিনি বলেন কোভিড (Covid-19) আক্রান্ত হওয়ার পর এই প্রথম তিনি হসপিটালের বাইরে বের হলেন, এবং বেরিয়েই অপ্রত্যাশিতভাবে তার এত সমর্থকদের একসাথে দেখে তিনি সত্যিই অত্যন্ত আনন্দিত হয়েছেন, তার সমর্থকদের এই সমর্থন প্রকাশ করে যে তারা প্রকৃত অর্থেই দেশপ্রেমিক, এবং এই ভাবে তিনি সবাইকে পাশে পেলে ভবিষ্যতে একটি সুন্দর দেশ গড়ে তুলতে সক্ষম হবেন”। যদিও ইতিমধ্যেই তার পারিবারিক ডাক্তার জানিয়েছেন, “রাষ্ট্রপ্রতির দেহে এইভাবে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া শুধুমাত্র তার দুর্বলতার কারন এ ছাড়া আর কিছুই নয়”। এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার গত বৃহস্পতিবার মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী আক্রান্ত হন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *