Breaking News
Home / TRENDING / চিনের উহান ল্যাব থেকেই করোনা ভাইরাসের সংক্রমন, ফাঁস মার্কিন কেবলে

চিনের উহান ল্যাব থেকেই করোনা ভাইরাসের সংক্রমন, ফাঁস মার্কিন কেবলে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা সংক্রমনের গোড়ার দিক থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছিল চিনের উহান (Wuhan) প্রান্তের একটি গবেষণাগার থেকেই এই মরণ ভাইরাসের উৎপত্তি। এবার সেই দাবির স্বপক্ষে একটি কেবল ফাঁস করে দিল আমেরিকা (USA)। চিনে মার্কিন দূতাবাসের কর্তাদের সঙ্গে বিদেশ দফতরের আলোচনার একটি গোপন কেবল ফাঁস করেছে তারা। ২০১৮ সালের ওই গোপন কেবলে উহানের গবেষণাগারের কর্মীদের দক্ষতা ও এমন ধরনের ভাইরাস নিয়ে কাজের জন্য জরুরি নিরাপত্তা ব্যবস্থার অপ্রতুলতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। ঘটনাচক্রে গত বছর ডিসেম্বরে উহানের বাজার থেকেই করোনা ভাইরাস (Coronavirus) ছড়ায় বলে জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ (WHO)।

চলতি বছর যখন মারণ ভাইরাসের দাপট শুরু হয় বিশ্ব জুড়ে তখন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বলেছিলেন, ‘‘আমার কাছে নথিপত্র রয়েছে। আমি নিশ্চিত, উহানের গবেষণাগার থেকেই ছড়িয়েছিল। তবে কী ভাবে নিশ্চিত হলাম, সেটা জানাতে পারব না। সেটা আমার উচিতও নয়।’’ প্রকাশ্যে আশাকে কেবলে দাবি করা হয়েছে, ২০১৮ সালে উহানের ওই গবেষণাগার ঘুরে দেখতে গিয়েছিলেন চিনে মার্কিন দূতাবাসের জনাকয়েক কর্তা। তাঁরা সেখানে গিয়ে দেখেছিলেন, দক্ষ কর্মীর যথেষ্টই অভাব রয়েছে গবেষণাগারে। রয়েছে এই মারণ ভাইরাস নিয়ে কাজ করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাব রয়েছে। গোপন কেবলে আরও অভিযোগ করা হয়েছে, বাদুড়ের শরীর থেকে পাওয়া সার্সের মতো বিভিন্ন ধরনের করোনা ভাইরাস নিয়ে কাজ করার অনুমতি থাকলেও উহানের গবেষণাগারে বিজ্ঞানীরা মানুষের শরীরে সংক্রমণ ঘটাতে পারে এমন ধরনের সার্স ভাইরাস নিয়ে কাজ করছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *