চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
নাতনির করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হওয়ার খবর শুনে ভেঙে পড়লেন অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। আজ, রবিবার সকালে ঐশ্বর্য ও তাঁর কন্যা আরাধ্যার দ্বিতীয় রিপোর্ট আসে। সেখানে দেখা মা ও মেয়ে দুজনেই করোনা পজিটিভ। হাসপাতালে বসে এই খবর পেয়েই ভেঙে পড়েন বিগ বি। মাথায় হাত দিয়ে বলেন, হা ঈশ্বর!

গতকাল, শনিবার, অমিতাভ নিজে যখন হাসপাতালে ভর্তি হন তখনও তিনি খোশ মেজাজেই ছিলেন। করোনার সামান্য উপসর্গ নিয়ে হালপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। আজ ঐশ্বর্য আর আরাধ্যার খবর পেয়ে কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে শাহেনশার। হাসপাতাল সূত্রের খবর আরাধ্যার আক্রান্ত হওয়া মেনে নিতে পারছেন না অমিতাভ।

Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news