Breaking News
Home / TRENDING / পুজোয় করোনাবিধি না মানলে বৃদ্ধি পাবে সংক্রমণ, সতর্কবার্তা স্বাস্থ্যমন্ত্রকের

পুজোয় করোনাবিধি না মানলে বৃদ্ধি পাবে সংক্রমণ, সতর্কবার্তা স্বাস্থ্যমন্ত্রকের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আগামী এক মাসের মধ্যে দুর্গাপুজো (Durga Puja), দশেরা, দীপাবলি ও ছটপুজো রয়েছে। আমজনতা যদি করোনাবিধির তোয়াক্কা না-করে রাস্তায় বেরিয়ে পড়েন, সে ক্ষেত্রে নভেম্বর-ডিসেম্বর মাসে ফের সংক্রমণ কয়েক গুণ বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Health Ministry)। পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তৃতীয়া থেকে একাদশী পর্যন্ত ঠাকুর দেখার অনুমতি দিয়েছেন। যদিও, তিনি প্রত্যেক পুজো কমিটিকে তিনি করোনা বিধি মানতে নির্দেশ দিয়েছেন। তাই আশঙ্কা করা হচ্ছে পুজোয় ঠাকুর দেখতে জনতার ঢল নামলে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। এ বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ বলেছেন, ‘‘কেরলে ওনামের পরে সংক্রমণ বেড়েছে। উৎসবের মরসুমে তাই রাজ্যগুলি কী ভাবে করোনা সংক্রমণ ঠেকাবে, সেই বিষয়ে নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।’’ 

কেরলের এই পরিসংখ্যান দেখিয়েই কেন্দ্রীয় স্বাস্থ্যকর্তারা সতর্কবার্তা দিয়ে জানিয়েছেন, আসন্ন উৎসবের মরসুমে স্বাস্থ্যবিধি না-মানলে একই অবস্থা হতে পারে পশ্চিমবঙ্গ-সহ বেশ কিছু রাজ্যের। বিধিনিষেধের তোয়াক্কা না-করে ওনাম উৎসবে কেরলবাসী মেতে ওঠায় গত এক মাসে ক্রমশ বৃদ্ধি পেয়েছে সংক্রমিতের সংখ্যা। ওনামের ঠিক পরেই ২ থেকে ৮ সেপ্টেম্বর কেরলে রোগী বেড়েছিল ২২,১৩৩ জন। ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের সপ্তাহে সেই সংখ্যাটাই বেড়ে হয়েছে ৮৪,৯৫৮! আগামী এক মাসের মধ্যে দুর্গাপুজো, দশেরা, কালীপুজো, দীপাবলি ও ছটপুজো রয়েছে। আমজনতা যদি নিয়মের তোয়াক্কা না-করে রাস্তায় বেরিয়ে পড়ে, সে ক্ষেত্রে নভেম্বর-ডিসেম্বর মাসে ফের সংক্রমণ কয়েক গুণ বাড়বে। আজ এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ বলেন, ‘‘কেরলে ওনামের পরে সংক্রমণ বেড়েছে। উৎসবের মরসুমে তাই রাজ্যগুলি কী ভাবে করোনা সংক্রমণ ঠেকাবে, সেই বিষয়ে নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।’’ 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *