চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
উহানের (Wuhan) ল্যাবরেটরিতেই রাসায়নিক উপায় জিনের গঠন বদলে তৈরি হয়েছে করোনার সার্স-কভ-২ ভাইরাল স্ট্রেন। এর পিছনে হাত রয়েছে পিপলস লিবারেশন আর্মির (People Liberation Army)। এমনটাই দাবি করলেন ভাইরোলজিস্ট ডক্টর লি-মেং ইয়ান লি (Virologist Dr. Lee-Meng-Yen-Lee)। হংকং স্কুল অব পাবলিক হেলথে সংক্রামক রোগ ও ভাইরোলজি বিষয়ে গবেষণা করতেন লি। গত ১১ সেপ্টেম্বর ব্রিটিশ টক শো-তে একটি সাক্ষাৎকারে ফের চিনের সরকারের বিরুদ্ধে মুখ খোলেন এই ভাইরোলজিস্ট। তিনি বলেন, “প্রথমে চিনের কয়েকটি প্রদেশে ছড়িয়ে পড়া নতুন নিউমোনিয়ার সংক্রমণ আর দ্বিতীয়ত এক অজানা ভাইরাসের প্রকোপ।” ভাইরোলজিস্টে এমন স্বীকারোক্তির পর চিনা রাষ্ট্রপতি শিং জিনপিংয়ের (Xi Zingping) ওপর চাপ বাড়তে পারে।
উহানের বায়সেফটি ল্যাবরেটরি নিয়ে একের পর এক অভিযোগ সামনে এসেছে। লি বলেছেন, “উহানের ল্যাবে সাত বছর আগে থেকেই করোনা ভাইরাসের মতো ভাইরাল স্ট্রেন নিয়ে গবেষণা চলছিল বলে একটি রিপোর্ট ছাপা হয়েছিল সানডে টাইমসে। সেখানে দাবি করা হয়েছিল, পরিত্যক্ত খনি থেকে বাদুড়ের শরীরের নমুনা পৌঁছে দেওয়া হয়েছিল বায়োসেফটি ল্যাবে।” তিনি আরও বলেন, “উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির সংক্রামক রোগ বিভাগের এক বিশেষজ্ঞেরও দাবি ছিল, ২০১৩ সালে করোনাভাইরাসের মতোই সংক্রামক ভাইরাল স্ট্রেন নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছিল বায়োসেফটি লেভেল-৩ ল্যাবরেটরিতে। দক্ষিণ পশ্চিম চিনের একটি পরিত্যক্ত খনিতে বাদুড়ের মলমূত্র, মৃত বাদুড়ের ছড়িয়ে ছটিয়ে থাকা দেহ পরিষ্কার করতে গিয়ে ছ’জন খনি শ্রমিক অজানা সংক্রমণে আক্রান্ত হন। তাঁদেরও নিউমোনিয়ার মতো উপসর্গ দেখা গিয়েছিল। ওই ছ’জনের মধ্যে তিনজনের মৃত্যু হয় সংক্রমণে। ওই খনি থেকেই পরে নমুনা সংগ্রহ করে নিয়ে যাওয়া হয় উহান ইনস্টিটিউট অব ভাইরোলজিতে। সেখানে গবেষকরা করোনার মতোই ভাইরাল স্ট্রেনের খোঁজ পান ও সেই নিয়ে পরীক্ষা শুরু করেন।”
প্রসঙ্গত, ভাইরোলজিস্ট ডক্টর লি-মেং ইয়ান লি বিষয়টি নিয়ে নিজের মতো করে গবেষণা শুরু করলে তার ওপর চাপ তৈরি করা হয় চিনা প্রশাসনের পক্ষ থেকে। দেওয়া হতে থাকে প্রাণনাশের হুমকি। শেষ পর্যন্ত আমেরিকায় পালিয়ে নিজের প্রাণ বাঁচিয়েছেন লি। এদিন শেষে সব কথাই একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। মনে করা হচ্ছে, চিনা ভাইরোলজিস্টের এখনো অকপট বয়ান বিশ্বজুড়ে চিনের প্রতি বিরূপ মনোভাব তৈরি করতে পারে। কারণ, করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার সময় থেকেই বিশ্বজুড়ে আঙুল উঠেছে চিনের দিকেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news