চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
নারকেল ও গোলমরিচের সাহায্যে এবার থেকে জানা যাবে দেহে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ হয়েছে কিনা। প্রতি মুহূর্তেই মারণ ভাইরাস করোনা তার চরিত্র বদলাচ্ছে। একটি নয় একাধিক লক্ষণ রয়েছে এই ভাইরাসের, আর এই সমস্ত লক্ষণগুলি মানুষভেদে পরিবর্তিত হয়। আর এর মধ্যে নতুন করে পুনরায় সংক্রমিত হওয়ার ঘটনাও রয়েছে বেশকিছু। সাধারণত প্রাথমিক লক্ষণ হিসেবে জ্বর, সর্দি শ্বাসকষ্ট, গা-হাত-পায়ে যন্ত্রণা ছাড়াও করোনা ভাইরাসের আরো বেশ কিছু লক্ষণ রয়েছে। খাবারের স্বাদ হারিয়ে ফেলা কিংবা ঘ্রাণের অনুভূতি হারিয়ে ফেলা এর মধ্যে একটি লক্ষণ। ভারতীয় বিজ্ঞানীরা এই লক্ষণ গুলির উপর ভিত্তি করেই একটি গবেষণা করেছেন, যেখানে ৫টি ভিন্ন বস্তু রোগীদের সামনে রাখা হয় এবং গন্ধের মাধ্যমে সেই সমস্ত বস্তুগুলি কে চিনতে বলা হয় রোগীদেরকে। মূলত গোলমরিচ, রসুন, নারকেল তেল, মৌরি এলাচ এই বস্তুগুলিকেই গন্ধের দ্বারা চিনতে বলা হয় রোগীদেরকে। বিবমের একটি প্রতিবেদনে বলা হয়েছে গবেষণার আয়োজকরা গবেষণায় অংশগ্রহণকারী ব্যক্তিদের জন্য মোবাইল কিট প্রস্তুত করেছেন, যাতে তারা বাড়ি থেকেই তাদের পরীক্ষা নিতে পারেন।
এই গবেষণায় এটি দেখানো হয়েছে যে সব ব্যক্তিরা নারকেল তেল অথবা গোলমরিচের গন্ধ সনাক্ত করতে পারছেন না, তারা কেবলমাত্র ভাইরাস সংক্রমিতই হননি বরং ভয়ঙ্কর পরিস্থিতিতে রয়েছেন। এ গবেষণায় দেখা গেছে প্রায় ২৫% মানুষ গোলমরিচের গন্ধ শনাক্ত করতে পারেননি, যেখানে নারকেল তেলের গন্ধ শনাক্ত করতে পারেননি ২১% মানুষ। ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের গবেষণাকারী দল এই একই রকমের একটি পরীক্ষার আয়োজন করেন। তারা জানিয়েছেন “যেহেতু করোনা আক্রান্ত হওয়ার পর মানুষের শ্বাস-প্রশ্বাসের সংক্রমণ হয়, স্নায়ু দুর্বল হয়ে আসে সেই কারণেই মানুষ ঘ্রাণ শক্তি হারিয়ে ফেলে”। যদিও সাধারণ জ্বর, সর্দি,কাশিতে ও অস্থায়ীভাবে মানুষের স্বাদ গ্রহণ করবার ক্ষমতা এবং ঘ্রাণ শক্তি হারিয়ে যায়। প্রায় সব ধরনের জ্বর-সর্দি-কাশিতে এই একই লক্ষণ দেখতে পাওয়া যায়। তবে করোনা ভাইরাসের ক্ষেত্রে এই একই লক্ষণ দেখা গেলেও মানুষের দেহে হঠাৎ করে আচমকাই তা ফুটে ওঠে, সর্দি বা ঠান্ডা লাগা ছাড়াই। অনেক গবেষণায় এটাও দেখানো হয়েছে যে স্বাদ গ্রহণ করবার ক্ষমতা কিংবা ঘ্রাণশক্তি হারিয়ে ফেলার ক্ষমতা করোনা ভাইরাস সংক্রমণের প্রথম লক্ষণ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news